Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

বড়দিনে নলেন গুড়ের কেক! বর্ধমানের বেকারিতে তুঙ্গে উঠল ব্যস্ততা

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান : ডিসেম্বরের শেষে জাঁকিয়ে শীতের সঙ্গে জড়িয়ে থাকে কত না অনুসঙ্গ ! নলেন গুড়, কেকের গন্ধ, বড়দিনের উৎসবের প্রস্তুতি। এ বার সেই নলেনগুড় আর কেককেই মিলিয়ে মিশিয়ে দিলেন বর্ধমানের এক কেক প্রস্তুতকারী। বড়দিনের বাজা

বড়দিনে নলেন গুড়ের কেক! বর্ধমানের বেকারিতে তুঙ্গে উঠল ব্যস্ততা

শেষ আপডেট: 21 December 2019 07:50

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান : ডিসেম্বরের শেষে জাঁকিয়ে শীতের সঙ্গে জড়িয়ে থাকে কত না অনুসঙ্গ ! নলেন গুড়, কেকের গন্ধ, বড়দিনের উৎসবের প্রস্তুতি। এ বার সেই নলেনগুড় আর কেককেই মিলিয়ে মিশিয়ে দিলেন বর্ধমানের এক কেক প্রস্তুতকারী। বড়দিনের বাজার মাত করতে তাঁরা তৈরি করছেন নলেনগুড়ের কেক। পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদরে এই কেক কারখানায় এখন তুমুল ব্যস্ততা। কেক তৈরি তো আছেই, পাশাপাশি এর কাঁচামাল জোগাড় করতেই না কি হিমশিম অবস্থা। কারণ খেজুর গুড়ের কেক যে! ভাল গুড় না পেলে কেক তৈরি হবে কী করে? নলেন গুড়ের এই কেকের পোশাকি নাম জ্যাগরি ক্রাউন। কারখানার মালিক এস এস বাদশা জানালেন, নলেন গুড়ের কেক তৈরি করতে হলে ভালো খেজুর গুড় পাওয়া চাই। যা এখন দারুন সমস্যা। তিনি বলেন, “পানাগড়, নদিয়া ও বাঁকুড়ার বিভিন্ন গুড়ের মহল্লা থেকে গুড় আনা হচ্ছে। খুব ভাল গুড় ছাড়া এই কেক বেক করলে স্বাদ বা ফ্লেভার কোনটাই পাওয়া যাবে না। এ দিকে শীতের ভরা মরসুমে খেজুর গুড় মিললেও বেশির ভাগ গুড়েই চিনি মেশানো থাকছে। তাই খুঁজে খুঁজে ভালো খেজুর গুড় নিয়ে আসাটা এখন রীতিমতো চ্যালেঞ্জ।” বড়দিনের আগে কেক তৈরির ব্যস্ততা সমস্ত বেকারিতেই। তবে এই বেকারিতে তার সঙ্গে যোগ হয়েছে উপকরণ সংগ্রহের তৎপরতা ও তা সঠিক পরিমাণে মেশানোর সতর্কতা। কারিগর বা কর্মীদের নাওয়া খাওয়ার সময় নেই। একদিকে কেক তৈরি হচ্ছে। অন্যদিকে পেটি পেটি কেক চলে যাচ্ছে বিভিন্ন বাজারে। শুধু কি জেলায়? নলেন গুড়ের কেক যাচ্ছে ভিন জেলাতেও। কলকাতার নিউমার্কেট থেকে দুর্গাপুরের সিটিসেন্টার সর্বত্রই নাকি দারুন চাহিদা নলেন গুড়ের কেকের। জানালেন কারখানার মালিক এস এস বাদশা। বড়দিনের কথা মাথায় রেখে নিরামিষ কেকও তৈরি করা হচ্ছে বলে জানালেন তিনি।

```