Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

গ্রামের মানুষের টাকায় শ্যুটিং শুরু 'দুধ পিঠের গাছ' এর

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া :  গাছ ভর্তি পিঠে।  যেমন ইচ্ছে গাছে ওঠো আর পিঠে খাও। মায়ের বকুনি নেই। শেষ হয়ে যাওয়ার ভয় নেই। এমনটাই ভাবনা। তাই বাগানে একটা পিঠে পুঁতে রেখে এসেছিল গৌর। যদি গাছ হয়, যদি তাতে পিঠে হয় ! দিন কয়েক পরে সেখানেই মাটি ফুঁড়ে বে

গ্রামের মানুষের টাকায় শ্যুটিং শুরু 'দুধ পিঠের গাছ' এর

শেষ আপডেট: 21 December 2018 13:14

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া :  গাছ ভর্তি পিঠে।  যেমন ইচ্ছে গাছে ওঠো আর পিঠে খাও। মায়ের বকুনি নেই। শেষ হয়ে যাওয়ার ভয় নেই। এমনটাই ভাবনা। তাই বাগানে একটা পিঠে পুঁতে রেখে এসেছিল গৌর। যদি গাছ হয়, যদি তাতে পিঠে হয় ! দিন কয়েক পরে সেখানেই মাটি ফুঁড়ে বের হল একটা চারা গাছ। গৌরের খুশি আর দেখে কে? পিঠে গাছ নিয়ে সাত বছরের ছোট্ট গৌরের সেই ফ্যান্টাসিই ক্যামেরা বন্দি করছেন পরিচালক উজ্জ্বল বসু। ছবির নাম ‘দুধ পিঠের গাছ’। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া নারায়ণপুর গ্রামে আজ থেকে শুরু হল ছবির শ্যুটিং। এই সে দিনও গ্রামের পথে পথে কখনও মাইকে হেঁকে, কখনও লিফলেট বিলি করে ছবি তৈরির জন্য টাকা চেয়ে ফিরেছেন উজ্জ্বল। ভূমিপুত্রকে ফেরায়নি আড়ংঘাটা। গোটা তল্লাটের মানুষ যিনি যতটুকু পেরেছেন হাত বাড়িয়ে দিয়েছেন। তাতেই উঠেছে ছবির তৈরির বাজেট ২৫ লক্ষ টাকা। যা কী না জমা রাখা হয়েছে এলাকারই একটি বেসরকারি কো-অপারেটিভ ব্যাঙ্কে। ক্রাউড ফান্ডিং এ ছবি করার যে কটা নজির রয়েছে তাতেই ঢুকে গেল এই ছবির নামও। পেশায় স্কুল শিক্ষক হলেও উজ্জ্বলের শয়নে স্বপনে সাউন্ড-ক্যামেরা-অ্যাকশন। ছবি করতে চান। কিন্তু টাকা নেই। বাধ্য হয়েই মানুষের দ্বারস্থ হন তিনি। জন্ম, বড় হওয়া সবই নদিয়ার আড়ংঘাটায়। পরে জেলারই নারায়ণপুরের একটি স্কুলে পড়িয়েছেন। এখন কলকাতার একটি স্কুলে পড়ান। তবুও চেতনা দখল করে আছে সেই গ্রাম বাংলা আর সেখানে লালিত শৈশব। উজ্জ্বলের কথায়, “আমাদের মন টানতো খোলা মাঠ। এখন শৈশব বাধা পড়েছে মুঠো ফোন আর কেবল টিভির বাক্সে। আটকে পড়েছে শিশুদের ভাবনার গণ্ডিও। সেখানে দাঁড়িয়েই আমার ছবিতে আমি মুক্তি দিতে চেয়েছি শৈশবকে। আমার ছবিতে সাত বছরের গৌর পিঠে গাছে পিঠে হওয়ার স্বপ্ন দেখে।” ভাবনার মুক্তির জন্যই এই ছবিতে লোকেশন আদিগন্ত হলুদ শর্ষে খেত। যেখানে ঘুম ভাঙে পাখির ডাকে, ঢেঁকিতে ধান ভাঙার শব্দে। এখানে গৌর খোলা মাঠে ছুটে বেড়িয়ে বারবার নতুন করে খুঁজে নেয় নিজেকে। তার চরিত্রে অভিনয় করছে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিশু শিল্পী হরশীল দাস। রয়েছেন আরও অনেক নামী-অনামী কলাকুশলী। এ ছবির সঙ্গীত পরিচালনা করছেন তন্ময় বসু। আগামি বছরের মাঝামাঝি ছবি মুক্তি পাবে এমনটাই আশা করছেন পরিচালক।

```