Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

চিতাবাঘের মাংস খেয়ে চামড়া বিক্রি! বন দফতর ধরে ফেলল পাঁচ জনকে

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি:  চিতাবাঘ মেরে, মাংস খেয়ে, চামড়া বিক্রি করতে এসে বমাল পাকড়াও পাঁচ পাচারকারী। প্রত্যেকেই ডুয়ার্সের বাসিন্দা। রবিবার বিকেলে ওদলাবাড়ি মোড়ে বন দফতরের ফাঁদে পড়ে তারা। বন দফতরের টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্ত জা

চিতাবাঘের মাংস খেয়ে চামড়া বিক্রি! বন দফতর ধরে ফেলল পাঁচ জনকে

শেষ আপডেট: 20 January 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি:  চিতাবাঘ মেরে, মাংস খেয়ে, চামড়া বিক্রি করতে এসে বমাল পাকড়াও পাঁচ পাচারকারী। প্রত্যেকেই ডুয়ার্সের বাসিন্দা। রবিবার বিকেলে ওদলাবাড়ি মোড়ে বন দফতরের ফাঁদে পড়ে তারা। বন দফতরের টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্ত জানান, ছোটদের একটি স্কুল ব্যাগে ভরে ১০ ফুট লম্বা চিতাবাঘের হলুদ মাখানো কাঁচা চামড়া নিয়ে ক্রেতার হাতে তুলে দিতে এসেছিল পাঁচজন। সেখান থেকেই পাকড়াও করা হয় তাদের। জেরায় ধৃতরা জানিয়েছে দিন ছয়েক আগে বাঘটিকে মেরে রান্না করে খেয়ে, চামড়া বিক্রি করতে নিয়ে এসেছিল তারা। দাম ঠিক হয়েছিল ১০ লক্ষ টাকা। গল্পের শুরু অবশ্য তারও আগে। হোয়াটসঅ্যাপে গ্রুপ তৈরি করে চলছিল বন্যপ্রাণীর শরীরে নানা অংশ কেনাবেচা। সেই খবর পেয়েই কোনওভাবে তাতে ঢুকে পড়েন সঞ্জয়বাবু। তখন ১০ লক্ষ টাকায় চিতাবাঘের চামড়া বেচাকেনা নিয়ে চলছে তুমুল আলোচনা। সঞ্জয়বাবু জানান, ক্রেতা সেজে দরদস্তুর চালান তিনি। ঠিক হয় ওদলাবাড়ি মোড়ে তাঁর হাতে তুলে দেওয়া হবে এই চামড়া। সেই মতোই রবিবার বিকেল চারটে নাগাদ দলবল নিয়ে তাঁরা পৌঁছে যান ওদলাবাড়িতে। মোটরবাইকে করে প্রাণীদেহের ওই কারবারিরা আসতেই ধরে ফেলেন তাদের। স্কুলের ব্যাগ থেকে মেলে চিতাবাঘের একেবারে কাঁচা চামড়া। হলুদ মাখানো সেই কাঁচা চামড়া দেখেই ভুরুতে ভাঁজ পড়ে তাঁদের। সঞ্জয়বাবু বলেন, “রক্তও লেগেছিল চামড়ায়। ওই পাঁচজনকে জেরা করে জানতে পারি মাত্র ছ’দিন আগে মারা হয়েছে চিতাবাঘটিকে। এত নৃশংস ওরা, সেই চিতাবাঘের মাংসও খেয়ে ফেলেছে। তারপর ১০ লক্ষ টাকায় তা বিক্রি করতে এনেছে।” ধৃত পাঁচজনের নাম বিকাশ রাই, রঞ্জিত মোহান্ত, সঞ্জয় অধিকারী, মোহন মুন্ডা ও কিষান তামাং। এরা লাটাগুড়ি ও নাগরাকাটা এলাকার বাসিন্দা। বনদফতরের ওই আধিকারিক জানান, এই ঘটনার সঙ্গে বন দফতরের এক গাইডের যোগসূত্র রয়েছে বলে জানতে পেরেছেন তাঁরা। হাতের তালুর মতো জঙ্গলকে চেনেন ওই ব্যক্তি। সম্প্রতি তাঁর খোঁজ মিলছে না। পুলিশ বিষয়টি দেখছে বলে জানিয়েছেন তিনি।

```