
শেষ আপডেট: 21 September 2019 12:49
শনিবার দুপুরে মুর্শিদাবাদের লালবাগ থানা এলাকার লালবাগ কোর্ট সংলগ্ন এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে ৩ কেজি হেরোইন উদ্ধার করা হয়। লালবাগের এসডিপিও বরুণ বৈদ্য বলেন, ‘‘হেরোইন পাচারের খবর আগে থেকেই ছিল। সেই মতো ফাঁদ পাতা হয়। আন্তর্জাতিক বাজারে উদ্ধার হওয়া মাদকের মূল্য প্রায় ৪ কোটি টাকা।’’
পুলিশ জানিয়েছে, ধৃত দু’জনের নাম সফির শেখ ও প্রফুল্ল পাত্র। সফির শেখের বাড়ি পশ্চিম মেদিনীপুরের শালবনি এবং প্রফুল্ল পাত্রের বাড়ি ওড়িশার বালেশ্বরে। ধৃতদের কাল আদালতে তোলা হবে৷