Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

কৃষকের আত্মহত্যায় এনআরসি গুজবে আরও কাবু ময়নাগুড়ি

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি : এনআরসি আতঙ্কে আত্মহত্যা করেছেন ময়নাগুড়ির যুবক অন্নদা রায়, এই খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় আরও বেশি করে ছড়াচ্ছে গুজব। বাসিন্দাদের মধ্যে ছড়াচ্ছে আতঙ্কও। শুক্রবার ওই ঘটনার পর আজ শনিবার সকাল থেকে রাস্তায়, বাজারে, চায়

কৃষকের আত্মহত্যায় এনআরসি গুজবে আরও কাবু ময়নাগুড়ি

শেষ আপডেট: 21 September 2019 12:12

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি : এনআরসি আতঙ্কে আত্মহত্যা করেছেন ময়নাগুড়ির যুবক অন্নদা রায়, এই খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় আরও বেশি করে ছড়াচ্ছে গুজব। বাসিন্দাদের মধ্যে ছড়াচ্ছে আতঙ্কও। শুক্রবার ওই ঘটনার পর আজ শনিবার সকাল থেকে রাস্তায়, বাজারে, চায়ের দোকানে একটাই আলোচনা এনআরসি হলে কী কী ক্ষতি হতে পারে? জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝাড় বাজার এলাকার কার্তিকদার চায়ের দোকান। সকাল হলে প্রতিদিন হাজির হন দিনমজুরেরা। সকাল সকাল সেখানে পুরি তরকারি, চা খেয়ে চলে যান নিজেদের গন্তব্যে। সেই কার্তিকদার দোকানেও আজ চর্চার অন্যতম বিষয়ই ছিল এনআরসি। এই ডামাডোলের মধ্যেই আত্মহত্যায় এনআরসি তকমা মুছতে আসরে নামল বিজেপি। দলের কিষান মোর্চা রীতিমতো সাংবাদিক বৈঠক করে দাবি করল, এনআরসির কারণে নয়, অন্নদা রায় আত্মঘাতী হয়েছেন মহাজনী ঋণে জর্জরিত হয়ে। শুক্রবার সকালে বাড়ির কাছে লেভেল ক্রসিং- এর গেটে গলায় গামছার ফাঁস দিয়ে ঝুলতে দেখা যায় অন্নদা রায়কে (৪২)। ওই যুবকের দাদা দক্ষদা রায় জানান, পৈত্রিক জমির কাগজ তাঁর হাতে না থাকায় এনআরসি হলে ভিটেমাটি চলে যাবে সম্প্রতি এমন আতঙ্ক গ্রাস করেছিল বড়কামাত এলাকার বাসিন্দা অন্নদাকে। যদিও জলপাইগুড়ি পুলিশ সুপার অভিষেক মোদী দাবি করেন, এমন কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। ওই যুবক মানসিক অবসাদে ভুগছিলেন ও বছর তিনেক আগে একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলেও দাবি করেন তিনি। ওই ঘটনার পর থেকেই থমথমে পরিবেশ ময়নাগুড়ির বড়কামাত গ্রামে। আজ ময়নাগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারীর নেতৃত্বে এক প্রতিনিধি দল অন্নদার বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন। দেখা করেন কামতাপুর মাতৃভূমি সুরক্ষা কমিটির সদস্যরাও। অনন্তদেববাবু জানান, মুখ্যমন্ত্রী এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন। সেই বার্তা দিতেই পরিবারের সঙ্গে দেখা করেন তাঁরা। বলেন, ‘‘কৃষক বন্ধু প্রকল্প থেকে যাতে দু’লক্ষ টাকার পাশাপাশি অন্যান্য সরকারি সুযোগসুবিধা তাঁরা পান সেই ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।’’ এ দিকে বিজেপি কিষান মোর্চার রাজ্য সম্পাদক অরুণ মণ্ডল শনিবার বিকেলে জলপাইগুড়ি প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন ডেকে অভিযোগ করেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মহাজনী ঋণে জেরবার হয়ে কৃষকের আত্মহত্যাকে এনআরসির আতঙ্কে আত্মহত্যা বলে চালানোর চেষ্ট করছেন। তবে এই রাজনৈতিক টানাপড়েনকে দূরে সরিয়ে অন্নদার আত্মহত্যার ঘটনা রীতিমতো ভাবিয়ে তুলেছে স্থানীয় বাসিন্দাদের। হাবুল হোসেন নামে এক ব্যক্তি বলেন, ‘‘হাটে বাজারে যেখানেই যাচ্ছি খালি শুনছি এনআরসি। আমরা সাধারণ লোক। অতশত বুঝি না। বিপদে পড়ে যাব না তো?’’ এক চা দোকানের কর্মী কাল্টু হাজরা বলেন, ‘‘আমিও খুব আতঙ্কিত। সত্যিই কোনও বিপদ হবে না তো?’’

```