Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

কলকাতার কমিশনার-সহ চার আইপিএস-কে তলব সিবিআইয়ের

দ্য ওয়াল ব্যুরো: সারদা মামলায় এ বার কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে ডেকে পাঠাল সিবিআই। সারদা তদন্তে এ রাজ্যের পুলিশ তথ্যপ্রমাণ লোপাট করেছে বলে বিভিন্ন মহল থেকে আগেই অভিযোগ উঠেছিল। সিবিআই সূত্রে খবর, রাজীব কুমার ছাড়াও ডেকে পাঠানো হয়েছে ক

কলকাতার কমিশনার-সহ চার আইপিএস-কে তলব সিবিআইয়ের

শেষ আপডেট: 21 August 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: সারদা মামলায় এ বার কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে ডেকে পাঠাল সিবিআই। সারদা তদন্তে এ রাজ্যের পুলিশ তথ্যপ্রমাণ লোপাট করেছে বলে বিভিন্ন মহল থেকে আগেই অভিযোগ উঠেছিল। সিবিআই সূত্রে খবর, রাজীব কুমার ছাড়াও ডেকে পাঠানো হয়েছে কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল বিনীত গোয়েল, অবসরপ্রাপ্ত কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) পল্লবকান্তি ঘোষ এবং রেলের আইজি  তমাল বসুকেও। রাজ্য পুলিশের ডিজি-র কাছে মেল করে এই চারজন আইপিএস অফিসারকে তলব করেছে সিবিআই। চলতি মাসের ২১ থেকে ২৪ তারিখের মধ্যে তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে শীর্ষ আদালতকে লিখিত ভাবে সিবিআই জানিয়েছিল, সারদা-কাণ্ডে রাজ্য পুলিশের তদন্তকারী অফিসার এবং তদন্তের দায়িত্বে থাকা সিনিয়র অফিসারেরা  অভিযুক্তদের সঙ্গে যোগসাজস করে তথ্যপ্রমাণ নষ্ট করেছে। সেই বিষয়ে আরও বিস্তারিত জানতে সারদা কাণ্ডে রাজ্য পুলিশের তদন্তকারী অফিসারদের ডেকে পাঠানো হয়েছিল। রাজীব কুমার সেই সময় বিধানগরের কমিশনার পদে ছিলেন। তাঁর বিরুদ্ধেও সারদা মামলার বহু গুরুত্বপূর্ণ নথি নষ্ট করার অভিযোগ উঠেছিল। সিবিআইয়ের দাবি, পুলিশি তদন্তের দায়িত্বে থাকা রাজীব কুমারকে এর আগে দু’বার তলব করা হয়েছিল। কিন্তু প্রতিবারই তিনি এড়িয়ে গিয়েছিলেন। উল্টে, রোজ ভ্যালি মামলায় সিবিআইয়ের তদন্তকারী অফিসারকে থানায় ডেকে পাঠিয়ে তদন্ত নিয়ে প্রশ্ন করেছিলেন। গতকালও রাজীব কুমারকে তলব করেছিল সিবিআই, কিন্তু তিনি আসেননি। আজ  বিনীত গোয়েলকেও সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছে সিবিআই। এই বিষয়ে রাজ্য পুলিশের ডিজি-কে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। এসএমএসেরও কোনও উত্তর দেননি। তা ছাড়া অভিযোগ ছিল আরও। সিবিআই সূত্রে খবর, সারদার দুই প্রধান অভিযুক্ত সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়ের মোবাইল ফোনের ‘কল রেকর্ডস’ তাদের দেয়নি রাজ্য পুলিশ।  ২০১৪ সালের ৯ মে সুপ্রিম কোর্টের নির্দেশে সারদা কেলেঙ্কারির তদন্তে নামার পরে রাজ্য পুলিশের কাছ থেকে ওই ‘কল ডিটেলস’ চাওয়া হয়। কাদের সঙ্গে সুদীপ্ত ও দেবযানীর যোগাযোগ ছিল, তা জানতে ওই ‘কল ডিটেলস’ হাতে পাওয়াটা খুবই জরুরি ছিল সিবিআইয়ের কাছে।  সিবিআইয়ের অভিযোগ, বার বার চেয়ে পাঠানো সত্ত্বেও সেই ‘কল ডিটেলস’ সিবিআইয়ের হাতে তুলে দেয়নি রাজ্য পুলিশ।  

```