Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

নাবালকের উপর যৌন নির্যাতন চালানোয় প্রৌঢ়কে ২০ বছরের সাজা দিল জলপাইগুড়ির পকসো আদালত

২০১৯ সালের কালীপুজোর সময় রাজগঞ্জ ব্লকের একটি গ্রামীণ এলাকায় প্যান্ডেল তৈরি হচ্ছিল। বন্ধুদের সাথে সেখানে গিয়েছিল বছর ছয়েকের নাবালক।

নাবালকের উপর যৌন নির্যাতন চালানোয় প্রৌঢ়কে ২০ বছরের সাজা দিল জলপাইগুড়ির পকসো আদালত

যৌন নির্যাতন-প্রতীকী চিত্র

শেষ আপডেট: 20 January 2025 17:51

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: নাবালিকা নয়। এবার এক নাবালকের উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগে দোষীকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিল জলপাইগুড়ি জেলার পকসো আদালত। কোনও নাবালককে যৌন নির্যাতনের অভিযোগে এই প্রথম জলপাইগুড়ি পকসো আদালত সাজা ঘোষণা করল।  

২০১৯ সালের কালীপুজোর সময় রাজগঞ্জ ব্লকের একটি গ্রামীণ এলাকায় প্যান্ডেল তৈরি হচ্ছিল। বন্ধুদের সাথে সেখানে গিয়েছিল বছর ছয়েকের নাবালক। অভিযোগ, সেইসময় পাড়ার এক প্রৌঢ় ৫ টাকা দেওয়ার লোভ দেখিয়ে নাবালক পুত্রটিকে স্থানীয় একটি চা বাগানে নিয়ে যায়। সেখানে যৌন নির্যাতন চালিয়ে তাকে ফেলে দিয়ে পালিয়ে যায়। 

বাচ্চাটি কাদা মাখা শরীরে বাড়ি ফিরে যায়। তার মা কী হয়েছে জানতে চাইলে সব খুলে বলে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। চিকিৎসক ওই নাবালকের চিকিৎসা শুরুর পাশাপাশি গোটা ঘটনা পুলিশকে জানাতে বলেন। ওইদিন রাতেই রাজগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠালে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। পরে উচ্চ আদালতে জামিন পায় অভিযুক্ত। মামলা চলতে থাকে।

পকসো আদালতের সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন, "উভয়পক্ষের বক্তব্য শোনার পর বিচারক ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে। সোমবার ২০ বছরের জন্য সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। সঙ্গে ৫০হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও একমাসের জেলের সাজা শোনান। একইসাথে নির্যাতিতকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য লিগাল সার্ভিসকে নির্দেশ দেন।


```