
শেষ আপডেট: 11 July 2023 09:51
দ্য ওয়াল ব্যুরো: সোনারপুরের বুথে (Sonarpur Booth) ঝামেলায় জড়িয়ে পড়লেন দুই অভিনেত্রী (2 Actresses)! পর্দায় তাঁদের অনেক রকম চরিত্রেই অভিনয় করতে দেখেছেন বাংলার মানুষ। তবে এভাবে প্রকাশ্যে তাঁদের রাজনৈতিক লড়াইয়ে (WB Panchayat Election) জড়িয়ে পড়তে দেখে সবাই অবাক।
স্থানীয় সূত্রের খবর, এদিন দুই অভিনেত্রী-রাজনীতিকের রীতিমতো সম্মুখসমর দেখেছে সোনারপুর। সোনারপুর মহাবিদ্যালয়ের সামনে সকাল থেকেই বিরোধী এজেন্ট ও কর্মীদের বের করে দেওয়ার অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। অভিযোগ ও পাল্টা অভিযোগে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি নেত্রী ও অভিনেত্রী শর্বরী মুখোপাধ্যায়। জমায়েত করে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে। পাল্টা অন্যদিকে জমায়েত করেন অভিনেত্রী তথা তৃণমুল বিধায়ক লাভলী মৈত্রও। জয় শ্রীরামের পাল্টা জয় বাংলা স্লোগান দেন তিনি এবং তাঁর সঙ্গের তৃণমুল কর্মী-সমর্থকরা।
দু'পক্ষের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে মোতায়েন রযেছে বিশাল পুলিশ বাহিনী ৷
ডায়মন্ড হারবারের জেলা পরিষদে ৫৪ হাজার ভোটে জয়ী তৃণমূলের জাহাঙ্গীর