Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

তেলে ভাসল চাষের জমি, পাইপ ফুটো করে তেল চুরি ধরে ফেললেন সংস্থার কর্মীরা

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান:  চাষের জমি ভেসে যাচ্ছে তেলে। মঙ্গলবার সকালে এই দৃশ্য দেখতে পেয়ে মাথায় হাত পড়েছিল গলসির পারাজ এলাকার চাষিদের। ভেবেছিলেন মাটির নীচ দিয়ে যাওয়া তেলের পাইপলাইন লিক হয়েই এই বিপত্তি। তড়িঘড়ি তাঁরা খবর দিয়েছিলেন গল

তেলে ভাসল চাষের জমি, পাইপ ফুটো করে তেল চুরি ধরে ফেললেন সংস্থার কর্মীরা

শেষ আপডেট: 18 December 2019 11:53

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান:  চাষের জমি ভেসে যাচ্ছে তেলে। মঙ্গলবার সকালে এই দৃশ্য দেখতে পেয়ে মাথায় হাত পড়েছিল গলসির পারাজ এলাকার চাষিদের। ভেবেছিলেন মাটির নীচ দিয়ে যাওয়া তেলের পাইপলাইন লিক হয়েই এই বিপত্তি। তড়িঘড়ি তাঁরা খবর দিয়েছিলেন গলসি থানার পুলিশকে। এদিকে তার আগেই সোমবার রাত দু’টো নাগাদ অ্যালার্মের শব্দ শুনে সজাগ হয়ে ওই এলাকাকেই চিহ্নিত করে ফেলেছিলেন ইন্ডিয়ান অয়েলের আধিকারিকরা। মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে তেল সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মী আধিকারিকরা পাইপ লাইন ফুটো করে তেল চুরি ধরে ফেললেন। হলদিয়া থেকে রাজবাঁধ হয়ে বারাওনি গেছে ইন্ডিয়ান অয়েলের একটি পাইপলাইন। তেল সংস্থার আধিকারিকরা জানান, পারাজ স্টেশনের কাছে মাঝমাঠে পাইপ লাইনে ড্রিল করে লোহার ভালভ লাগিয়ে চুরি করা হয়েছে তেল। ধান কাটার পর ফাঁকা জমি পাওয়াতেই তেল চুরি করতে সুবিধা হয়েছে দুষ্কৃতীদের। এখন জমিতে বেরিয়ে আসা তেল উদ্ধারে নেমেছেন ইন্ডিয়ান অয়েলের আধিকারিকরা। তবে ক্ষতির পরিমাণ এখনও জানাতে পারেননি তাঁরা। এ দিকে চাষিরা জানান, এলাকার দশ বিঘে জমিতে তেল ঢুকেছে। ফলে পরের মরসুমে চাষের ক্ষতির আশঙ্কায় ভুরুতে ভাঁজ পড়েছে তাঁদের। তাই ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তাঁরা।

```