Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বিশ্বকর্মা পুজোর মাইক লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কিশোরের, মর্মান্তিক ঘটনা নৈহাটিতে

দ্য ওয়াল ব্যুরো: দিব্যি চলছিল বিশ্বকর্মা পুজোর (Biswakarma Puja) প্রস্তুতি। ঠাকুর আনা, পুজোর জোগাড়, মণ্ডপ তৈরি ইত্যাদি। কিন্তু তার মধ্যেই আচমকাই দুর্ঘটনা (Accident)। পুজোর আনন্দ এক মুহূর্তে বদলে গেল বিষাদে। মণ্ডপে মাইক বাঁধতে গিয়ে বিদ্যুৎস

বিশ্বকর্মা পুজোর মাইক লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কিশোরের, মর্মান্তিক ঘটনা নৈহাটিতে

শেষ আপডেট: 16 September 2022 11:55

দ্য ওয়াল ব্যুরো: দিব্যি চলছিল বিশ্বকর্মা পুজোর (Biswakarma Puja) প্রস্তুতি। ঠাকুর আনা, পুজোর জোগাড়, মণ্ডপ তৈরি ইত্যাদি। কিন্তু তার মধ্যেই আচমকাই দুর্ঘটনা (Accident)। পুজোর আনন্দ এক মুহূর্তে বদলে গেল বিষাদে। মণ্ডপে মাইক বাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট (electrocution) হয়ে মৃত্যু হল এক কিশোরের (boy)।

ঘটনাটি ঘটেছে উত্তর নৈহাটিতে। মৃত কিশোরের নাম অভীক রাম। তার বাড়ি উত্তর ২৪ পরগনার শিবদাসপুর থানার অন্তর্গত মামুদপুর গ্রাম পঞ্চায়েতের দোগাছিয়াতে। তার বয়স ১৭ বছর। রঞ্জিত পণ্ডিত নামে একজন ইলেকট্রিশিয়ানের কাছে সে গত ১ বছর ধরে কাজ করত বলে জানা গেছে। শনিবার বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে শুক্রবার স্থানীয় একটি পুজোর মণ্ডপে তাকে কাজ করতে পাঠিয়েছিল রঞ্জিত। সেখানেই মাইক লাগানোর সময় তড়িদাহত হয় সে।

অভীককে সঙ্গে সঙ্গেই উদ্ধার করে নৈহাটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। শোকবিহ্বল অভীকের পরিবারের লোকজনও।

তবে ১৭ বছর বয়সি কিশোরকে দিয়ে কেন বিদ্যুৎ সংযোগের কাজ করানো হচ্ছিল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। ইতিমধ্যেও পলাতক রঞ্জিত পণ্ডিত। তার খোঁজ শুরু করেছে পুলিশ।

শুধুই পুজো, ব্যারাকপুরেও জৌলুস হারিয়েছেন বিশ্বকর্মা


```