Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

রেলের কারশেডে কারেন্ট লেগে আহত ছয় কর্মী

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া :  রেলের কারশেডে বাতি স্তম্ভে আলো পাল্টানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জখম হলেন রেলের ছয় কর্মী। তাঁদের রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ দুপুর সাড়ে বারোটার সময় রানাঘাট কারশেডে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, ১৯

রেলের কারশেডে কারেন্ট লেগে আহত ছয় কর্মী

শেষ আপডেট: 17 January 2019 10:34

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া :  রেলের কারশেডে বাতি স্তম্ভে আলো পাল্টানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জখম হলেন রেলের ছয় কর্মী। তাঁদের রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ দুপুর সাড়ে বারোটার সময় রানাঘাট কারশেডে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, ১৯ ও ২০ তারিখ পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের সফর রয়েছে রানাঘাটে। তার আগে স্টেশন সংলগ্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে। এ দিন সকালে কারশেডের ভিতর বাতিস্তম্ভের খারাপ হয়ে যাওয়া  আলো পাল্টানোর কাজ করছিলেন রেলের ছয় কর্মী। আচমকাই তাঁদের মই সরে গিয়ে ওভারহেড তার স্পর্শ করে। সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হন রেলের কর্মী পার্থ নারায়ণ দাস, মন্টু মল্লিক, সুমন ভদ্র, সুশান্ত হালদার, কৌস্তভ হালদার এবং শাহজাহান শেখ। চোখের সামনে এমন ঘটনা দেখে অসুস্থ হয়ে পড়েন সেখানে উপস্থিত মহিলা কর্মী সঙ্গীতা দে। এই সাতজনকেই নিয়ে যাওয়া হয় রানাঘাট মহকুমা হাসপাতালে। তাঁদের অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। রেলের উচ্চ পদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। কী ভাবে এমন ঘটনা ঘটল তা ঘতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ।

```