Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

হিমঘরে গ্যাস লিকে আতঙ্ক জলপাইগুড়ির মোহিতনগরে

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি : হিমঘরে গ্যাস লিকে আতঙ্ক ছড়ালো মোহিতনগর এলাকায়। সোমবার ভোর রাতে ছাদের কার্নিস ভেঙে পড়ে গ্যাস পাইপের উপর। তারপরেই  কটূ গ্যাসের গন্ধ ছড়াতে থাকে গোটা এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতয়া

হিমঘরে গ্যাস লিকে আতঙ্ক জলপাইগুড়ির মোহিতনগরে

শেষ আপডেট: 17 September 2018 07:12

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি : হিমঘরে গ্যাস লিকে আতঙ্ক ছড়ালো মোহিতনগর এলাকায়। সোমবার ভোর রাতে ছাদের কার্নিস ভেঙে পড়ে গ্যাস পাইপের উপর। তারপরেই  কটূ গ্যাসের গন্ধ ছড়াতে থাকে গোটা এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতয়ালি থানার পুলিশ ও  দমকল। বন্ধ করে দেওয়া হয় মেন ভাল্ভ। অ্যামোনিয়া গ্যাসের তীব্র গন্ধে শ্বাসকষ্ট শুরু হয় অনেকের। তবে দমকল কর্মীরা দ্রুত মেন ভালভ বন্ধ করে দেওয়ায় গন্ধ কমতে থাকে।  জল স্প্রে করে কুলিং এর কাজ শুরু করেন দমকল কর্মীরা। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায়। কেন  গ্যাস পাইপ নিয়মিত পরীক্ষা করা হয় না ? সেই প্রশ্ন তুলে স্থানীয় মানুষজন দমকল কর্মীদের জলপাইগুড়ি কোল্ড স্টোরেজের ভিতর আটকে রাখে। পরে ৯ জন অসুস্থ দমকল কর্মীকে উদ্ধার করেন স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা।   গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়তেই আতঙ্কে দোতলা থেকে লাফ দিয়েছিলেন হিমঘরের ম্যানেজার। পড়ে গিয়ে হাত পা ভেঙে যায়। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁরও। স্থানীয় বাসিন্দারা জানান, ২০০৩ সালে একবার এই কোল্ড স্টোরেজ থেকে গ্যাস লিক হয়েছিল। তাঁদের অভিযোগ, এই বিষাক্ত গ্যাস লিক হলে কী করা উচিৎ সে সম্পর্কে তাঁদের কোনও ধারণা দেওয়া হয়নি। তেমনই গ্যাস লিক আটকানোর জন্যেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এ দিন পাইপ থেকে গ্যাস লিক করে বিস্ফোরণ হয়। তাতে উড়ে যায় এই বেসরকারি হিমঘরের দেওয়ালও। ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা বলে আশঙ্কা করা হচ্ছে। অন্তত ৮০,০০০ প্যাকেট অর্থাৎ  ৪০০ লরি আলু নষ্টের আশঙ্কা করা হচ্ছে।

```