Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

পথের কুকুরদের পেট ভরে মাংস ভাত খাইয়ে জন্মদিন পালন কাটোয়ার যুবকের

দ্য ওয়াল ব্যুরো, বর্ধমান : প্রতিবার কেক কাটা হয়, জ্বালানো হয় মোমবাতি। আত্মীয় বন্ধুরা চলে আসেন সন্ধেবেলা। এ বারও জন্মদিন। কিন্তু উদযাপনের প্ল্যানে আমুল বদল। মা সোমা দত্ত বানিয়ে দিয়েছেন মাংস ভাত। টিফিন বাক্সে সেই মাংস ভরে ভাত নিয়ে সকাল সকালই

পথের কুকুরদের পেট ভরে মাংস ভাত খাইয়ে জন্মদিন পালন কাটোয়ার যুবকের

শেষ আপডেট: 16 October 2019 10:58

দ্য ওয়াল ব্যুরো, বর্ধমান : প্রতিবার কেক কাটা হয়, জ্বালানো হয় মোমবাতি। আত্মীয় বন্ধুরা চলে আসেন সন্ধেবেলা। এ বারও জন্মদিন। কিন্তু উদযাপনের প্ল্যানে আমুল বদল। মা সোমা দত্ত বানিয়ে দিয়েছেন মাংস ভাত। টিফিন বাক্সে সেই মাংস ভরে ভাত নিয়ে সকাল সকালই পথে কাটোয়ার শুভম দত্ত। শহরের পথ কুকুরদের পেট ভরে মাংস ভাত খাইয়ে অন্যরকম জন্মদিন পালন করলেন তিনি। শুভম বললেন, ‘‘চেটেপুটে মাংস ভাত খেয়ে উপহারও দিয়েছে ওরা। লেজ নেড়ে ফিরিয়ে দিয়েছে অশেষ ভালবাসা। প্রতিবছর বন্ধু আর আত্মীয়দের সঙ্গে জন্মদিন পালন করি। এ বারে অন্তত একদিন ওদের পেট ভরে খাওয়াব বলে ঠিক করেছি।’’ কাটোয়ার বড়বাজার এলাকায় বাড়ি কলেজ পড়ুয়া শুভমের। শুভমের মা সোমা জানালেন, ছোটবেলা থেকেই পশুপাখি জীবজন্তুর প্রতি টান। বুধবার তাঁর ২৫তম জন্মদিন। রাস্তার অবহেলিত কুকুরদের খাইয়ে এ বারের জন্মদিন পালন করবে বলে ঠিক করে সে। পাশে দাঁড়ায় পরিবারও।  ভোর ভোর উঠে নিমন্ত্রিতদের জন্য মাংস আর ভাত বানিয়ে দিয়েছেন শুভমের মা। তারপরেই বন্ধুদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে শুভম। বাসুদেব, মহুয়া, সুদীপরা বলেন, ‘‘ওঁর জন্মদিনে এমন পরিকল্পনা শুনে আমরা উৎসাহিত। রাস্তার কুকুরদের সবাই তো দূর দূর করে তাড়ায়। আমরা না হয় একদিন তাদের পেট ভরে খাওয়ালাম। অন্যভাবে বন্ধুর জন্মদিন পালন করলাম।’’    

```