Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ফের চিতাবাঘের আতঙ্ক ময়নাগুড়িতে, এ বার দাঁত-নখে ক্ষতবিক্ষত যুবক

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি:  ফের চিতাবাঘের হানা ময়নাগুড়িতে। এ বার এক যুবককে দাঁত নখে ক্ষত বিক্ষত করল চিতাবাঘ। এরপর গা ঢাকা দিল লাগোয়া ঝোপে। চিতাবাঘের খোঁজে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করেন বন দফতরের কর্মীরা। পরে ঘুমপাড়ানি গুলি ছুড়

ফের চিতাবাঘের আতঙ্ক ময়নাগুড়িতে, এ বার দাঁত-নখে ক্ষতবিক্ষত যুবক

শেষ আপডেট: 16 May 2019 12:37

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি:  ফের চিতাবাঘের হানা ময়নাগুড়িতে। এ বার এক যুবককে দাঁত নখে ক্ষত বিক্ষত করল চিতাবাঘ। এরপর গা ঢাকা দিল লাগোয়া ঝোপে। চিতাবাঘের খোঁজে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করেন বন দফতরের কর্মীরা। পরে ঘুমপাড়ানি গুলি ছুড়ে বাগে আনা হয় তাকে। বৃহস্পতিবার ভরদুপুরে দক্ষিণ মরিচবাড়ি এলাকায় হানা দেয় চিতাবাঘটি। একটি ছাগল ধরে খাওয়ার সময় এলাকার বাসিন্দা শিবুল রায়ের নজরে পরে যায় চিতাবাঘটি। তিনি লাঠি ও কোদাল নিয়ে চিতাবাঘটিকে তাড়া করতেই ওই যুবকের উপর ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘটি। বুঝতে পেরে আশেপাশে থাকা লোকজন বাঁশ লাটি নিয়ে ছুটে গেলে শিবুলকে ছেড়ে দিয়ে চা বাগানে লুকিয়ে পড়ে চিতাবাঘ। চিতাবাঘের আক্রমণে গোটা গায়ে ক্ষতর সৃষ্টি হয়েছে ওই যুবকের। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় বন দফতর ও পুলিশকে। এ দিকে ফের চিতাবাঘের হানার খবর পেয়ে বাঁশ লাঠি নিয়ে বেরিয়ে পড়েন এলাকার মানুষজন। কিছুক্ষণ তাকে চা বাগানের মধ্যেই শুয়ে থাকতে দেখেন বাসিন্দারা। পরে সেটি জঙ্গলের দিকে গা ঢাকা দেয়। বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এলাকার মানুষকে সেখান থেকে সরে যাওয়ার জন্য মাইকে প্রচার শুরু করেন। প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় ঘুমপাড়ানি গুলি ছুড়ে বাগে আনা হয় মাঝারি মাপের স্ত্রী চিতাবাঘটিকে। নিয়ে যাওয়া হয় গরুমারা প্রকৃতি বিক্ষণ কেন্দ্রে। গত কয়েক দিনে ময়নাগুড়ি ব্লকের বেশ কয়েকটি এলাকায় পরপর চিতাবাঘ হানা দেওয়ায় আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ। আজ ফের আরও একবার চিতাবাঘের আক্রমণের ঘটনায় সেই আতঙ্কই বেড়ে গেল কয়েক গুণ।

```