Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

বিশরপাড়ায় পুলিশকে পিটিয়ে মারায় সারা জীবন জেল খাটবে সাতজন

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা : কলকাতা পুলিশের কনস্টেবল অসীম দামকে পিটিয়ে মারায় ঘটনায় দোষী সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল ব্যারাকপুর আদালত। বুধবারই ব্যারাকপুর আদালতে দোষী সাব্যস্ত হয় সাত অভিযুক্ত বাট্টু মজুমদার, কুন্তল চক্রবর্ত

বিশরপাড়ায় পুলিশকে পিটিয়ে মারায় সারা জীবন জেল খাটবে সাতজন

শেষ আপডেট: 15 November 2018 08:04

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা : কলকাতা পুলিশের কনস্টেবল অসীম দামকে পিটিয়ে মারায় ঘটনায় দোষী সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল ব্যারাকপুর আদালত। বুধবারই ব্যারাকপুর আদালতে দোষী সাব্যস্ত হয় সাত অভিযুক্ত বাট্টু মজুমদার, কুন্তল চক্রবর্তী, অভিজিৎ ঘোষ, বিশ্বজিত ঘোষ, তপন চন্দ, প্রসেনজিত দত্ত ও দেবু মুখার্জি। আরেক অভিযুক্ত জব্বর ঘোষ এখনও পলাতক। ভারতীয় দণ্ডবিধির ৩০২/৩০৭/৩৫৪/১৪৮ এবং ৩৪ নম্বর ধারায় ওই সাতজন দোষী সাব্যস্ত হওয়ার পর থেকেই প্রতীক্ষায় ছিলেন অসীমবাবুর পরিবার। একটাই প্রার্থনা নিয়ে। অপরাধীরা যেন কঠোর শাস্তি পায়। ২০১২ সালের মার্চ মাসে দোলের দিন পাশের পাড়ার কিছু ছেলে অসীমবাবুর ভাগ্নির শ্লীলতাহানি করেছিল। প্রতিবাদ করেছিলেন তিনি। তাই পিটিয়ে মারা হয় তাঁকে। এয়ারপোর্ট থানা এলাকায় বিশরপাড়ার বাসিন্দা ছিলেন অসীম দাম (৪৮)। দোলের দিন ভাগ্নির শ্লীলতাহানির প্রতিবাদ করায় পাশের পাড়ার আট যুবক লোহার রড, ভোজালি, হকি স্টিক নিয়ে হামলা চালায় তাঁর উপর। গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই ১১ মার্চ মৃত্যু হয় অসীমবাবুর। প্রাথমিকভাবে এয়ারপোর্ট থানা ঘটনার তদন্ত শুরু করে। কিন্তু অগ্রগতিতে সন্তুষ্ট না হয়ে সিআইডিকে তদন্তভার দেয় রাজ্য প্রশাসন। গ্রেফতার হয় সাত অভিযুক্ত। ব্যারাকপুর আদালতে মামলার শুনানি শুরু হয়। এরপর একাধিকবার মামলা প্রত্যাহারের হুমকি দিয়ে নিহত অসীমবাবুর বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। বোমাবাজি করা হয়। খুনের মামলায় অভিযুক্ত জব্বর এখনও ফেরার। তাকে গ্রেফতারের চেষ্টা জারি রয়েছে বলে জানিয়েছেন সিআইডির তদন্তকারী অফিসার।

```