Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

টিটাগড়ে ব্যাঙ্কের ভিতরেই অফিসারের ঝুলন্ত দেহ উদ্ধার, আত্মহত্যা না খুন?

দ্য ওয়াল ব্যুরো:  ব্যাঙ্কের ভিতরেই ব্যাঙ্কের এক অফিসারের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। টিটাগড় স্টেট ব্যাঙ্কের ভিতরে ঘটনাটা ঘটেছে শুক্রবার রাতে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোটও। তবে, ওই ব্য়াঙ্ক অফিসার আত্মহত্যা করেছেন কি না, সে বিষয়ে

টিটাগড়ে ব্যাঙ্কের ভিতরেই অফিসারের ঝুলন্ত দেহ উদ্ধার, আত্মহত্যা না খুন?

শেষ আপডেট: 14 September 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো:  ব্যাঙ্কের ভিতরেই ব্যাঙ্কের এক অফিসারের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। টিটাগড় স্টেট ব্যাঙ্কের ভিতরে ঘটনাটা ঘটেছে শুক্রবার রাতে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোটও। তবে, ওই ব্য়াঙ্ক অফিসার আত্মহত্যা করেছেন কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। মৃতের নাম রত্নদীপ নায়েক। বয়স বছর পঁয়ত্রিশ। তিনি আসানসোলের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে তিনি বাড়ি না ফেরায় টিটাগড় থানায় নিখোঁজ ডায়েরি করেন রত্নদীপবাবুর পরিবারের লোকজন। এ দিন সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় অফিসের ভিতর থেকেই। রত্নদীপ বাবুর স্ত্রী মৌমিতা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। সুইসাইড নোটেও তেমনটাই লিখেছিলেন রত্নদীপবাবু। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান গভীর মানসিক অবসাদের কারণে আত্মহত্যা করে থাকতে পারেন তিনি। তবে, এই ঘটনার পিছনে অন্য কারণ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ব্যাঙ্কের অন্যান্য কর্মী এবং অফিসারদের জিজ্ঞাসা করেও কোনও লাভ হয়নি। কার্যত এই ব্য়াপারে মুখ খোলেননি কেউই। তাই ঘটনাটা নিছকই আত্মহত্যা নাকি রয়েছে অন্য কোনও কারণ সেই নিয়ে এখনও ধন্দে রয়েছে পুলিশ।  

```