Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

রিষড়া, শ্রীরামপুরে ১৪৪ ধারা, চলছে টহলদারি, সুকান্তর ধর্না মঞ্চ খুলে দিল পুলিশ

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: হুগলির রিষড়ায় (Rishra) আজ মঙ্গলবারও হিংসা ছড়ানোর চেষ্টা হতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ ও প্রশাসন। সেই কারণে রিষড়া ও শ্রীরামপুরে ১৪৪ ধারা (144 Imposed) জারি করল জেলা পুলিশ। রবিবারের গোষ্ঠী সংঘর্ষের পর সোমবার র

রিষড়া, শ্রীরামপুরে ১৪৪ ধারা, চলছে টহলদারি, সুকান্তর ধর্না মঞ্চ খুলে দিল পুলিশ

শেষ আপডেট: 4 April 2023 06:45

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: হুগলির রিষড়ায় (Rishra) আজ মঙ্গলবারও হিংসা ছড়ানোর চেষ্টা হতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ ও প্রশাসন। সেই কারণে রিষড়া ও শ্রীরামপুরে ১৪৪ ধারা (144 Imposed) জারি করল জেলা পুলিশ।

রবিবারের গোষ্ঠী সংঘর্ষের পর সোমবার রাতে নতুন করে অশান্ত হয়ে উঠেছিল রিষড়া। চার নম্বর রেলগেট এলাকায় একটি কারখানার অদূরে উত্তেজনা ছড়ায়। ট্রেন লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে থাকে বিক্ষোভকারীরা। রেল লাইনের ওপর উঠে পড়ে তারা। যার জেরে রাতে হাওড়া-বর্ধমান শাখায় ট্রেন চলাচল প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকে। রাত সাড়ে বারোটার পর থেকে অবশ্য পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনে পুলিশ। তবে মঙ্গলবার সকাল থেকে আতঙ্কে ও আশঙ্কায় বিস্তীর্ণ এলাকা একেবারে থমথমে। এতটাই যে ব্যান্ডেল-হাওড়া লাইনে মঙ্গলবার লোকাল ট্রেনও খাঁ খা করেছে।

রিষড়া, শ্রীরামপুর এলাকা জুড়ে সোমবার রাত থেকে পুলিশি টহলদারি শুরু হয়েছে। উত্তেজনাপ্রবণ এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। চন্দননগর ও হুগলি গ্রামীণ পুলিশের পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে পাঠানো হয়েছে হাওড়া সিটি পুলিশ। বন্ধ ইন্টারনেট পরিষেবা। দোকানপাটও প্রায় বন্ধ।

শুধু রিষড়া নয়, এই গন্ডগোলের প্রভাব গিয়ে পড়েছে শ্রীরামপুরেও। যার জেরে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ধর্না নিয়ে সংশয় দেখা দিয়েছে। শ্রীরামপুরের বটতলায় ধর্নায় বসার কথা সোমবারই ঘোষণা করেছিলেন তিনি। সেই কারণে মঙ্গলবার সকাল থেকেই শুরু হয় সেখানে মঞ্চ বাঁধার কাজ। কিন্তু বেলা একটু বাড়তেই সেই মঞ্চ খুলে দেয় পুলিশ।

Rishra

চন্দননগর পুলিশের এসিপি ডিডি ইসরাত জাহান জানান, এই ধর্নার কোনও অনুমতি নেই। সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয় সেই কারণেই এখানে এখন কোনও কর্মসূচির অনুমতি দেওয়া যাচ্ছে না। যদিও শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মোহন আদক জানান, তাঁরা ইমেল করে অনুমতি নিয়েছেন। মানুষের কোনও অসুবিধা না করে ধর্না দিতে চান। তবে ধর্না মঞ্চ খুলে নেওয়ার পরেই থানায় ছোটেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।

সোমবার আহত বিজেপি বিধায়ক বিমান ঘোষকে হাসপাতালে দেখে ফেরার পথে সুকান্ত মজুমদারকে কোন্নগর বিশালাক্ষীতলায় আটকায় পুলিশ। সেখানেই তিনি অবস্থানে বসে পড়েন। প্রায় পাঁচ ঘণ্টা অবস্থান করার পর তিনি ঘোষণা করেছিলেন মঙ্গলবার শ্রীরামপুর বটতলায় ধর্নায় বসবেন। যদিও এখন বিজেপির সেই কর্মসূচির ভবিষ্যত নিয়ে প্রশ্ন জেগেছে।

হাওড়া-ব্যান্ডেল শাখার ট্রেন খাঁ খাঁ করছে, রিষড়া কাণ্ডের পর কি ভয়ে মানুষ?


```