দ্য ওয়াল ব্যুরো: বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
দক্ষিণ ২৪ পরগনা পশ্চিম ভাগের বিজেপি সম্পাদিকা তার শিশুকন্যার মাথায় পিস্তল ঠেকিয়ে শ্লীলতাহানির অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তাঁর পরিবারের সদস্যদের মারধও ককরা হয়। গত কালই কলকাতায় অমিত শাহ সভা সেরে ফেরেন। ওই দিনই রাত দু'টো নাগাদ ৫০ জনের একটি দুষ্কৃতী দল আগ্নেয়াস্ত্র-সহ হামলা চালায় ওই বিজেপি নেত্রীর চাকমানির বাড়িতে।
তবে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। জেলা বিজেপির পক্ষ থেকে ডায়মন্ড হারবার এসপি-র কাছে অভিযোগ জানানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
একই দিনে লিলুয়ার ডন বসকো এলাকাতেও অভিযোগ ওঠে বিজেপি কর্মীকে মারধরের। ৬১ নং ওয়ার্ডের পুরপিতা রাজীব থামান ও তার অনুগামীদের বিরুদ্ধে বেলুড় থানায় দায়ের হয়ছে অভিযোগ। বিজেপির দাবি, এলাকা দিয়ে যাবার সময় বিজেপি কর্মী ও পেশায় চিকিৎসক অমিত ভট্টাচার্যকে মারধর করা হয়।