Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

১২ হাজার ফুট উচ্চতায়, কাঞ্চনজঙ্ঘার সামনে উড়ন্ত পুশ-আপ মিলিন্দের! সান্দাকফু-ফালুট ট্রেকে গেছেন সস্ত্রীক

দ্য ওয়াল ব্যুরো: মডেল, অভিনেতা মিলিন্দ সোমান কতটা ফিটনেস ফ্রিক সেটা বলে বোঝানোর প্রয়োজন নেই। কিছুদিন আগেই গোয়ায় জন্মদিন উদযাপন করার পর এখন তিনি সস্ত্রীক সান্দাকফুতে রয়েছেন। পাহাড়ের অত উঁচুতে উঠেও কিন্তু চুপচাপ বসে নেই মিলিন্দ। সেখানেও

১২ হাজার ফুট উচ্চতায়, কাঞ্চনজঙ্ঘার সামনে উড়ন্ত পুশ-আপ মিলিন্দের! সান্দাকফু-ফালুট ট্রেকে গেছেন সস্ত্রীক

শেষ আপডেট: 1 December 2020 05:56

দ্য ওয়াল ব্যুরো: মডেল, অভিনেতা মিলিন্দ সোমান কতটা ফিটনেস ফ্রিক সেটা বলে বোঝানোর প্রয়োজন নেই। কিছুদিন আগেই গোয়ায় জন্মদিন উদযাপন করার পর এখন তিনি সস্ত্রীক সান্দাকফুতে রয়েছেন। পাহাড়ের অত উঁচুতে উঠেও কিন্তু চুপচাপ বসে নেই মিলিন্দ। সেখানেও শুরু করে দিয়েছেন এক্সারসাইজ। সেই ছবিই পরপর পোস্ট করছেন ইনস্টাগ্রামে। দেখে একেবারে থ নেটিজেনরা। ৫৫ বছর বয়সে আর কতভাবে চমকে দেবেন মিলিন্দ! এমনটাই তাঁর অনুরাগীরা এখন ভাবেন। অত উঁচু পাহাড়ে উঠেই আনন্দে আত্মহারা মিলিন্দ হাততালি দিয়েই পুশ-আপ শুরু করেন। দেখে মনে হবে তিনি যেন উড়ছেন। এই দুর্দান্ত মুহূর্তের ছবি তোলেন তাঁর স্ত্রী অঙ্কিতা। https://twitter.com/milindrunning/status/1333337012451958791 নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, "স্বর্গের কাছাকাছি সূর্যোদয়! এমন দৃশ্যের সামনে স্থির থাকা মুশকিল। সান্দাকফু থেকে ২১ কিমি পথ ট্রেক করে এখানে এসেছি। এটা ফালুট। ১২ হাজার ফুট উঁচুতে‌ এটাই পশ্চিমবঙ্গের সবোর্চ্চ উঁচু জায়গা। এত উপরে আসার পরে মনে হবে যেন উড়ছেন।" https://twitter.com/milindrunning/status/1331810175645192192 অন্যদিকে অঙ্কিতাও একের পর এক রোমান্টিক ছবিতে ভরিয়ে দিচ্ছেন ইনস্টাগ্রাম। কালা পোখরিতে সেখানকার স্থানীয় পোশাক পরেন স্বামী স্ত্রী দুজনেই। সেই ছবিও পোস্ট করেন ইনস্টাগ্রামে। অন্যদিকে ফালুটের রঙিন আকাশের সামনে দাঁড়িয়ে মিলিন্দও অঙ্কিতার সঙ্গে পোস্ট করে লেখেন, "আকাশে যেন আগুন ধরে গেছে..."

আরও পড়ুন: দুরন্ত শীর্ষাসন অনুষ্কার, প্রেগন্যান্সিতেও থামেনি যোগাসন! রয়েছে 'বিরাট' সাপোর্ট


```