Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও

ভোটের দিন ঘোষণা হতেই মাওবাদী পোস্টার জঙ্গলমহলে, পোস্টার পড়ল ঘোলাতেও

দ্য ওয়াল ব্যুরো :  ভোটের দিন ঘোষণা হতেই মাওবাদী পোস্টার পড়ল পশ্চিম মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনায়।  পিরাকাটা থানার পাথরিতে, তৃণমূল নেতাদের পাশাপাশি পোস্টারে হুঁশিয়ারি দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনকেও। অবিলম্বে জেলে বন্দি থাকা মাওবাদী নেতাদের নিঃশ

ভোটের দিন ঘোষণা হতেই মাওবাদী পোস্টার জঙ্গলমহলে, পোস্টার পড়ল ঘোলাতেও

শেষ আপডেট: 11 March 2019 11:03

দ্য ওয়াল ব্যুরো :  ভোটের দিন ঘোষণা হতেই মাওবাদী পোস্টার পড়ল পশ্চিম মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনায়।  পিরাকাটা থানার পাথরিতে, তৃণমূল নেতাদের পাশাপাশি পোস্টারে হুঁশিয়ারি দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনকেও। অবিলম্বে জেলে বন্দি থাকা মাওবাদী নেতাদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে এই পোস্টারে। সোমবার সকালে পিরাকাটা গ্রামে জঙ্গল লাগোয়া কালভার্টের ধারে লাল কালিতে লেখা গোটা পাঁচেক মাওবাদী পোস্টার পরে থাকতে দেখেন গ্রামের বাসিন্দা এক সিভিক ভলান্টিয়ার। সঙ্গে সঙ্গে তিনি পুলিশকে গোটা বিষয়টি জানান। খবর পেয়ে এলাকায় ভিড় জমান আতঙ্কিত এলাকাবাসী। পিরাকাটা থানার পুলিশ এসে পোস্টার গুলি সরিয়ে নিয়ে যায়। এক সময় পশ্চিম মেদিনীপুরের এই অঞ্চল ছিল মাওবাদীদের মুক্তাঞ্চল। সন্ত্রাসের সেই সমস্ত দিন এখনও এলাকার মানুষের স্মৃতিতে টাটকা। তাই ফের মাওবাদী পোস্টার পড়ার খবরে নতুন করে এলাকায় আতঙ্ক তৈরি হয়। ভোটের মুখে ফের তারা সক্রিয় হচ্ছে কি না ওঠে সেই প্রশ্ন। তবে পিরাকাটা থানার পুলিশ অবশ্য দাবি করেছে, কেউ আতঙ্ক ছড়াতেই রাতের অন্ধকারে ওই পোস্টার দিয়েছে। এর সঙ্গে মাওবাদীদের কোনও যোগ নেই। তবে মাস দুয়েক আগেও এই পিরাকাটা থেকেই মাওবাদী পোস্টার উদ্ধার করেছিল পুলিশ। এ দিকে উত্তর ২৪ পরগনার ঘোলা বাসস্যান্ডেও আজ সকালে মাওবাদী পোস্টার পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পুলিশে খবর দেন তাঁরা। ভোটের আগে এমন পোস্টার নিয়ে উদ্বেগ ছড়ায় প্রশাসনের মধ্যেও। তবে কারা এই পোস্টার লাগিয়েছে সে ব্যাপারে এখনও নিশ্চিত নয় পুলিশ। পুলিশের একটি সূত্রের দাবি, ঘোলা হাইস্কুল লাগোয়া একটি বাড়িতে প্রেসিডেন্সি কলেজ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছাত্র নিয়মিত যাতায়াত করেন। পোস্টারের উৎস ওই বাড়ি কি না খতিয়ে দেখা হচ্ছে। মাস তিনেক আগেই বেলঘরিয়া থেকে তিনজন মাওবাদী নেতাকে গ্রেফতার করেছিল পুলিশ।

```