Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

রথে নয়, উল্টোরথে নগর পরিক্রমা করেন বিষ্ণুপুরের মদনগোপাল জিউ, রাধালাল জিউ

মৃন্ময় পান, বাঁকুড়া : রথের দিন ঘরেই থাকেন তাঁরা। পুজোপাঠ সবই হয়, কিন্তু মন্দির থেকে বেরিয়ে এসে রথে সওয়ার হন না। শ্রী শ্রী মদনগোপাল জিউ,  শ্রী শ্রী রাধালাল জিউ রথে ওঠেন উল্টোরথে। তাঁদের নিয়ে গোটা রাত জাগে বিষ্ণুপুর শহর। রথে সওয়ার শ্রী শ্রী

রথে নয়, উল্টোরথে নগর পরিক্রমা করেন বিষ্ণুপুরের মদনগোপাল জিউ, রাধালাল জিউ

শেষ আপডেট: 11 July 2019 13:31

মৃন্ময় পান, বাঁকুড়া : রথের দিন ঘরেই থাকেন তাঁরা। পুজোপাঠ সবই হয়, কিন্তু মন্দির থেকে বেরিয়ে এসে রথে সওয়ার হন না। শ্রী শ্রী মদনগোপাল জিউ,  শ্রী শ্রী রাধালাল জিউ রথে ওঠেন উল্টোরথে। তাঁদের নিয়ে গোটা রাত জাগে বিষ্ণুপুর শহর। রথে সওয়ার শ্রী শ্রী মদনগোপাল জিউ,  শ্রী শ্রী রাধালাল জিউ মন্দিরে ফেরেন পরের দিন ভোর হলে। সেই মল্ল রাজাদের আমল থেকে চলে আসছে এমনটাই। উল্টো রথের শোভাযাত্রা ঘিরে প্রতিবার দু'ভাগ হয়ে যায় ঐতিহ্যের শহর বিষ্ণুপুর। মাধবগঞ্জের এগারো পাড়ার শ্রীশ্রী মদনগোপাল জিউ এর সঙ্গে কৃষ্ণগঞ্জের আটপাড়ার শ্রী শ্রী রাধালাল জিউ এর রথ নিয়ে শহর জুড়ে চলে তুমুল প্রতিযোগিতা। এ বারও তার ব্যতিক্রম হয়নি। আজ সকাল থেকেই তৎপরতা তুঙ্গে ওঠে। সন্ধ্যায় শোভাযাত্রা বের হওয়ার আগে দিনভর চলল পুজো পাঠ। তারই সঙ্গে দেখনদারিতে টেক্কা দেওয়ার প্রস্তুতি। এগারো পাড়ার রথযাত্রা কমিটির কর্মকর্তা গৌতম গোস্বামী বলেন, মল্ল রাজাদের আমল থেকেই বিষ্ণুপুরের রথের এই ধারা। এগারো পাড়া আর আট পাড়ার রথের এই প্রতিযোগীতাও সুপ্রাচীন। আমরা এই ধারা ধরে রেখেছিমাত্র। আটপাড়ার রথযাত্রা কমিটির সদস্য রবিলোচন দে বলেন, বাহারি আলো আর বাদ্যযন্ত্র, প্রতিযোগীতা চলে কেবল এ দুটি নিয়েই। তবে সেই প্রতিযোগীতা হয় একেবারে বন্ধুত্বপূর্ণ পরিবেশেই। বহু বছর ধরে চলে আসছে। আমরা সাধ্যমতো চেষ্টা করি বিষ্ণুপুরের এই ঐতিহ্য ধরে রাখতে। রথের ঠিক আট দিনের মাথায় উল্টোরথের এই শোভাযাত্রা দেখতে লোক থইথই বিষ্ণুপুর শহর। আজ রাতভর উৎসব। তৈরি প্রশাসনও।

```