Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

তিন দিন ভাসলেন উত্তাল সাগরে একা, কী করে রক্ষা? দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা : জীবন আর মৃত্যুর মাঝখানে ভেসে থাকা।  পার হয়ে যাওয়া প্রত্যেকটা পল যেন অনন্ত। আস্ত তিনটে দিন উত্তাল সমুদ্রে ভেসে থাকার পরেও হঠাৎ উড়ে আসা লাইফ জ্যাকেটে জীবনের স্পন্দন শুনতে ভুল হয়নি। শুনতে পেয়েছেন বয়া ছুঁড়ে

তিন দিন ভাসলেন উত্তাল সাগরে একা, কী করে রক্ষা? দেখুন ভিডিও

শেষ আপডেট: 11 July 2019 09:23

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা : জীবন আর মৃত্যুর মাঝখানে ভেসে থাকা।  পার হয়ে যাওয়া প্রত্যেকটা পল যেন অনন্ত। আস্ত তিনটে দিন উত্তাল সমুদ্রে ভেসে থাকার পরেও হঠাৎ উড়ে আসা লাইফ জ্যাকেটে জীবনের স্পন্দন শুনতে ভুল হয়নি। শুনতে পেয়েছেন বয়া ছুঁড়ে দেওয়ার শব্দও। সেই চেতনাতেই যেন নবজন্ম হল কাকদ্বীপের নারায়ণপুরের মৎস্যজীবী রবীন্দ্রনাথ দাসের। খারাপ আবহাওয়ায় মাছ ধরতে গিয়ে রবিবার চারটি ট্রলার ডুবে গিয়েছিল বঙ্গোপসাগরে। পশ্চিমী হাওয়ায় বাংলাদেশের দিকে চলে গিয়েছিল ভারতীয় ট্রলারগুলি। সেখানেই হাঁড়িভাঙা চরের কাছে ডুবে যায়। চারটি ট্রলারে ৬১ জন মৎস্যজীবী ছিলেন। ৩৪ জনের খোঁজ মিললেও এখনও নিখোঁজ বাকিরা। এই তালিকাতেই একটা নাম ছিল রবীন্দ্রনাথ দাস। ডুবে যাওয়া ট্রলার এফ বি নয়ন এ সওয়ার হয়ে মাছ ধরতে গিয়েছিলেন তিনি। ট্রলারডুবির খবর আসতেই বাংলাদেশের সঙ্গে তালমিল রেখেই চলছিল মৎস্যজীবীদের খোঁজে তল্লাশি। বাংলাদেশের প্রখ্যাত ব্যবসায়িক প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপের মালিকানাধীন বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি জাওয়াদ। বুধবার বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে সাগরে ভাসমান বছর ৪৫- এর রবীন্দ্রকে দেখতে পান এই জাহাজের নাবিকরাই।  তখনই তাঁর দিকে বয়া ও লাইফ জ্যাকেট ছুঁড়ে দেন তাঁরা। তবে শুধু লাইফ জ্যাকেটটিই ধরতে পারেন রবীন্দ্রনাথ। খড়কুটোর মতো আঁকড়ে ধরেন সেটিকে। এরপরেই এমভি জাওয়াদ থেকে পার্শ্ববর্তী জাহাজ, বাংলাদেশ নেভি ও কোস্টগার্ডকে বার্তা পাঠানো হয়। তবে খারাপ আবহাওয়ায় নেভি ও কোস্টগার্ড সদস্যরা দ্রুত আসতে পারবে না বলে জানান। এমন পরিস্থিতিতে ভারতীয় মৎস্যজীবীর প্রাণ বাঁচাতে এগিয়ে আসেন এই জাহাজের নাবিকরাই। https://www.youtube.com/watch?v=tYkqYi6FG08&feature=youtu.be   প্রায় দু ঘণ্টা চেষ্টার পর দুপুর পৌনে ১টার দিকে দিকে রবীন্দ্রনাথকে জাহাজে তুলতে সক্ষম হন এমভি জাওয়াদের নাবিকরা। মুমূর্ষ রবীন্দ্রনাথকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। দেওয়া হয় পুষ্টিকর খাবার ও প্রয়োজনীয় পোশাক। পরে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এখন সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। সে দেশের মৎস্যজীবী সংগঠনের মাধ্যমেই এই খবর এসে পৌঁছয় এ পারে। কাকদ্বীপের মৎস্যজীবী সংগঠনের সম্পাদক বিজন দাস রবীন্দ্রনাথের পরিবারের সাথে দেখা করেন। ছবি দেখে চিনতে পারে তাঁর পরিবার। তিনরাত্রির উদ্বেগ এসে মেশে চোখের জলে।  এখন বাড়ি থেকে যে রাস্তাটা বেঁকে গিয়ে নদীতে মিশেছে সে দিকেই নজর মা-স্ত্রী-সন্তানের। কবে ঘরে ফিরবে ঘরের মানুষটা। আরও পড়ুন: https://www.four.suk.1wp.in/boys-dead-body-floats-from-pok-to-india-army-officials-break-border-protocol-for-handover/

```