Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ফণী আতঙ্কে বুকিং বাতিল হচ্ছে দিঘা-মন্দারমণি-তাজপুরে

কিরণ মান্না, পূর্ব মেদিনীপুর : শুক্রবার রাতে বা শনিবার ভোরে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ফণী। আবহাওয়া দফতরের পূর্বাভাস এমনটাই। তার গতিবিধি আঁচ করে প্রস্তুত হচ্ছে রাজ্যের উপকুলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর। জেলার ৭৮ কিলোমিটার উপকূল জুড়ে জারি হয়

ফণী আতঙ্কে বুকিং বাতিল হচ্ছে দিঘা-মন্দারমণি-তাজপুরে

শেষ আপডেট: 1 May 2019 09:34

কিরণ মান্না, পূর্ব মেদিনীপুর : শুক্রবার রাতে বা শনিবার ভোরে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ফণী। আবহাওয়া দফতরের পূর্বাভাস এমনটাই। তার গতিবিধি আঁচ করে প্রস্তুত হচ্ছে রাজ্যের উপকুলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর। জেলার ৭৮ কিলোমিটার উপকূল জুড়ে জারি হয়েছে কড়া সতর্কতা। কারণ ধীরে ধীরে উত্তাল হচ্ছে সমুদ্র। বাড়ছে হাওয়ার বেগও। দিঘা, শঙ্করপুর, মন্দারমনি, তাজপুরে পর্যটকদের সমুদ্রে নামার ক্ষেত্রে জারি হয়েছে কড়া নিষেধাজ্ঞা। এমনিতে সপ্তাহান্তেই বেশি ভিড় হয় এই সৈকত শহরগুলিতে। এ বার ফণীর আতঙ্কে তাতে ভাটা পড়েছে বলে জানাচ্ছেন হোটেল ব্যবসায়ীরা। বেশিরভাগ বুকিংই বাতিল হয়েছে বলে জানাচ্ছেন তাঁরা। দিঘা হোটেলিয়র্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা গিরীশ রায় জানান, পর্যটকদের অনেকেই তিন চার দিনের বুকিং নিয়ে এসেছিলেন। কিন্তু অনেকেই তা বাতিল করে ফিরে গিয়েছেন। তাঁর কথায়, “হতে পারে সমুদ্রে স্নান করায় নিষেধাজ্ঞা জারি হয়েছে বলে ফিরে গিয়েছেন তাঁরা। আবার অনেকেই অবশ্য সমুদ্র ফুঁসে ওঠায় আতঙ্কেও বাড়ির পথ ধরেছেন। তবে মেঘলা আকাশ, দুরন্ত সমুদ্র দেখার টানে কিছু পর্যটক রয়ে গিয়েছেন এখনও।” এ দিকে সোমবার থেকেই সমুদ্রের জোয়ার ভাটার ছন্দেও পরিবর্তন এসেছে বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। কখনও এগিয়ে আসছে সময়, কখনও পিছিয়ে যাচ্ছে। ভূবিজ্ঞানী ডঃ আনন্দদেব মুখোপাধ্যায়ের কথায়, “এই ছন্দপতন খুবই আশঙ্কাজনক। সাধারণভাবে বছরের এই সময় সমুদ্র শান্ত থাকে। তাই এই সময়টাই মাছেদের প্রজনন কাল। শক্তিশালী নিম্নচাপ ঘনীভূত হয়েছে বলেই অশান্ত হয়ে উঠেছে সমুদ্র। নির্ধারিত সময় মেনে জোয়ার ভাটা না হওয়ার কারণও তাই।” পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পার্থ ঘোষ জানান, আবহাওয়া দফতরের পূর্বাভাসের উপর প্রতি মুহূর্তে নজর রাখছেন তাঁরা। ভোটের মুখে সমস্ত কর্মব্যস্ততাকে দূরে সরিয়ে আপাতত এ দিকেই মন দেওয়া হয়েছে।  জেলার ৭৮ কিলোমিটার উপকূলের মোট ছ’টি রেসকিউ সেন্টারকে তৈরি রাখা হয়েছে। উপকুল এলাকায় মাইকে প্রচার করে সতর্ক করা হচ্ছে এলাকার মানুষকে। পাশাপাশি সমুদ্রের খুব কাছে না যাওয়ার জন্য সচেতন করা হচ্ছে পর্যটকদেরও। তিনি বলেন, “এখন ফিসিং ব্যান পিরিয়ড চলছে। তাই গভীর সমুদ্রে কোনও মৎস্যজীবী নেই। ছোট মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।” সব মিলিয়ে চেনা চেহারাটা পুরোপুরি উধাও দিঘা-মন্দারমণি-তাজপুরের সমুদ্র সৈকতে। বরং আতঙ্ক আর সতর্কতার মেলবন্ধন যেন সৈকতনগরীগুলির পরতে পরতে। https://www.youtube.com/watch?v=VKZ8ao70hLs&feature=youtu.be

```