Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ভোট নেই তো কী হয়েছে, মালদায় এখন সমানে সমানে টক্কর মোদী-মমতার

বিবেক সিংহ, মালদা : রাজনীতির আঙিনায় তাঁদের টক্কর অপরিচিত নয়, রাজ্যের উন্নয়নের দাবিদার হিসেবে নিজেদের তুলে ধরার প্রতিযোগিতাও চেনা। কিন্তু এ বার পরস্পরকে ছাপিয়ে যাওয়ার এই দৌড় ঐতিহ্যের রাখি উৎসবেও। রাখিতে রীতিমতো টক্কর, ‘সবকা সাথ সবকা বিকাশ’

ভোট নেই তো কী হয়েছে, মালদায় এখন সমানে সমানে টক্কর মোদী-মমতার

শেষ আপডেট: 9 August 2019 07:02

বিবেক সিংহ, মালদা : রাজনীতির আঙিনায় তাঁদের টক্কর অপরিচিত নয়, রাজ্যের উন্নয়নের দাবিদার হিসেবে নিজেদের তুলে ধরার প্রতিযোগিতাও চেনা। কিন্তু এ বার পরস্পরকে ছাপিয়ে যাওয়ার এই দৌড় ঐতিহ্যের রাখি উৎসবেও। রাখিতে রীতিমতো টক্কর, ‘সবকা সাথ সবকা বিকাশ’, আর ‘’কন্যাশ্রী-রূপশ্রী বাংলার উন্নয়নের কথা বলে’- এই দুই ভাবনার। কে বেছে নেবেন কোনটা, সেটা যে  কিনছেন তাঁর উপর, কিন্তু প্রতিযোগিতায় টিকে থাকতে এখন নাওয়া খাওয়ার সময় নেই রাখি শিল্পীদের। তাঁরাই জানালেন, মোদীর মুখ আর মমতার মুখের ছবি আঁকা রাখিই এ বার সুপার হিট। ১৪ আগস্ট বুধবার দেশজুড়ে পালিত হবে রাখি পূর্ণিমা। তার আগেই মালদার বিভিন্ন বাজারে ঢালাও বিক্রি হচ্ছে মোদী, মমতার ছবি দেওয়া রকমারি রঙবেরঙের রাখি। আট থেকে আশি সবার পছন্দের তালিকায় নাকি এমন রাখিই, দাবি রাখি বিক্রেতাদের। আবার বিজেপি-তৃণমূল দুই দলের জেলার হাইকমান্ডের নির্দেশেও কর্মী-সমর্থকরা মুঠো মুঠো তাঁদের নেতা নেত্রীদের ছবি দেওয়া রাখি কিনে জমাতে শুরু করেছেন এখন থেকেই। উৎসবের দিন স্কুল, কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে রাস্তাঘাটের সাধারণ মানুষদের হাতে রাখি পরিয়ে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর প্রচারে নিজেদের ব্যস্ত রাখবেন দলের কর্মী সমর্থকরা। মালদা শহরের এক রাখি বিক্রেতা ভুবনচন্দ্র দাস বলেন, “উৎসবের এখনও সাত দিন বাকি। তার আগেই বাজারে ছেয়ে গিয়েছে মোদী-মমতার রাখি। নানা ধরণের রাখি থাকলেও মানুষের মধ্যে এই দুই নেতা-নেত্রীর ছবি দেওয়া রাখি কেনার উৎসাহটা এ বার বেশি। এমন এক একটা রাখির দাম ১০ টাকা।” কোন রাখির বিক্রি বেশি? “এখনও পর্যন্ত যা বিক্রি করেছি, তাতে দুজনেই সমানে সমানে টক্কর দিয়ে চলেছেন। আরও সাতদিনের মধ্যে কার পাল্লা ভারী তা হয়তো বোঝা যাবে।” বললেন ভুবনবাবু।

```