Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

বনধ ঘিরে রণক্ষেত্র কালিয়াচকের সুজাপুর, পাঁচটি গাড়িতে আগুন

দ্য ওয়াল ব্যুরো, মালদহ : বনধ ঘিরে উত্তাল হয়ে উঠল কালিয়াচকের সুজাপুর। পুলিশকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়ার অভিযোগ উঠল বনধ সমর্থনকারীদের বিরুদ্ধে। আগুন ধরিয়ে দেওয়া হয় পাঁচটি গাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে  বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌ

বনধ ঘিরে রণক্ষেত্র কালিয়াচকের সুজাপুর, পাঁচটি গাড়িতে আগুন

শেষ আপডেট: 8 January 2020 08:16

দ্য ওয়াল ব্যুরো, মালদহ : বনধ ঘিরে উত্তাল হয়ে উঠল কালিয়াচকের সুজাপুর। পুলিশকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়ার অভিযোগ উঠল বনধ সমর্থনকারীদের বিরুদ্ধে। আগুন ধরিয়ে দেওয়া হয় পাঁচটি গাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে  বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। বুধবার সকাল থেকে সুজাপুরে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বনধ সমর্থনকারীরা। দীর্ঘ অবরোধে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পুলিশ গিয়ে বারবার অবরোধ তুলে নেওয়ার কথা বললেও তাতে কান দেননি আন্দোলনকারীরা। বেলা গড়ালে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করার জন্য চাপ সৃষ্টি করে পুলিশ। তখনই পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের বচসা শুরু হয়। বেধে যায় ধস্তাধস্তি। পুলিশের দাবি, এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়া হয়। এরপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাসের শেল ছুড়তে শুরু করে পুলিশ। শূন্যে গুলি ছোড়া হয় বলেও অভিযোগ। তারপরেই আরও উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। পুলিশের তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। আগুন লাগানো হয় দুটি প্রাইভেট গাড়িতেও। অবস্থা সামাল দিতে পদস্থ পুলিশকর্তারা বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। পৌঁছয় দমকলও। https://www.youtube.com/watch?v=74mOwROEYX0&feature=youtu.be জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়ার নেতৃত্বে এলাকায় টহল দিচ্ছে পুলিশ।  

```