Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

পাঁচ বছরে রেকর্ড বৃষ্টি আলিপুরদুয়ারে, ধানের ফলনেও রেকর্ডের আশা

দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: বৃষ্টির অভাবে যখন মার খাচ্ছে দক্ষিণবঙ্গের চাষ, তখন মুখের হাসি চওড়া হল আলিপুরদুয়ারের আমন ধান চাষিদের। এই জেলায় বৃষ্টিপাত এ বার ছাপিয়ে গেছে গত পাঁচ বছরের রেকর্ড। অতি বৃষ্টিতে ধানের রেকর্ড ফলনের আশায় এখন দিন গুনছ

পাঁচ বছরে রেকর্ড বৃষ্টি আলিপুরদুয়ারে, ধানের ফলনেও রেকর্ডের আশা

শেষ আপডেট: 5 August 2019 08:25

দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: বৃষ্টির অভাবে যখন মার খাচ্ছে দক্ষিণবঙ্গের চাষ, তখন মুখের হাসি চওড়া হল আলিপুরদুয়ারের আমন ধান চাষিদের। এই জেলায় বৃষ্টিপাত এ বার ছাপিয়ে গেছে গত পাঁচ বছরের রেকর্ড। অতি বৃষ্টিতে ধানের রেকর্ড ফলনের আশায় এখন দিন গুনছেন চাষিরা। মাদারিহাট-বীরপাড়া, কুমারগ্রাম ও কালচিনি ব্লক ছাড়া জেলার অন্যান্য এলাকাতে বেশিরভাগ চাষিই ধান চাষ করেন। গোটা মরসুমে ভাল বৃষ্টি হওয়ায় এ বার আমন ধানের ফলন বাড়বে বলে আসা করছেন পরিমান বাড়ার আশা করছেন কৃষি দফতরের আধিকারিকরাও। আলিপুরদুয়ার জেলা কৃষি দফতরের সহ অধিকর্তা হরিশচন্দ্র রায় বলেন, “গত পাঁচ বছরের গড় বৃষ্টিপাতের তুলনায় এই বছর বৃষ্টিপাত বেশি হয়েছে। এর ফলে আমাদের জেলায় আমন ধানের নব্বই শতাংশ চারা গাছ রোপন সম্পূর্ণ হয়ে গেছে। আশা করছি এ বার জেলাতে ধানের ফলন বাড়বে।” এ বার জেলাতে ধানের উৎপাদন পাঁচ লক্ষ টনের বেশি হবে বলে কৃষি দফতরের আশা। তাই সুদিনের অপেক্ষায় রয়েছেন চাষিরাও। কৃষি দফতর সুত্রে জানা গেছে, আলিপুরদুয়ার জেলাতে গত পাঁচ বছরে ফেব্রুয়ারি মাসে গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১৯ দশমিক ১৪ মিলিমিটার। সেখানে শুধু এই বছরের ফেব্রুয়ারি মাসে বৃষ্টিপাতের পরিমাণ ২৯ দশমিক ০২ মিলিমিটার। একইভাবে গত পাঁচ বছরে যেখানে মার্চ মাসে গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৫৩ দশমিক ৭৮ মিমি, সেখানে এই বছরের মার্চ মাসে বৃষ্টি হয়েছে ৪১ দশমিক ৫৪ মিমি। গত পাঁচ বছরে জুন ও জুলাই মাসে গড় বৃষ্টি হয়েছিল ৮১৪ দশমিক ৫৮ মিমি ও ৬০৬ দশমিক ২৮ মিমি। এ বার সেখানে জুন ও জুলাই মাসে বৃষ্টি হয়েছে ৬১২ মিমি এবং ১২৬৯ দশমিক ৩ মিমি। অতি বর্ষণে ভাঙন ও বন্যার ভ্রূকুটি উপেক্ষা করেই এখন ধানের রেকর্ড ফলনের আশায় আলিপুরদুয়ারের চাষিরা।

```