Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

এ বার স্বপ্নাদেশে কুঞ্জ ফুলের মালা পড়ে রথে চড়লেন শ্রীকৃষ্ণ, বর্ধমানের চিন্তামণিপুরে

দ্য ওয়াল ব্যুরো, বর্ধমান : শ্রীকৃষ্ণের বালগোপাল মূর্তি নিজেই মন্দির থেকে বেরিয়ে রথে চড়ে বসেছেন। এমনই নাকি স্বপ্ন দেখেছেন গ্রামের বাসিন্দা সুস্মিতা রায়। গতকাল রাতে। ভোর হতেই তাই হইহই। এত দিন রথ বার হয়নি তো কী হয়েছে, ভগবান নিজে যখন স্বপ্ন দেখ

এ বার স্বপ্নাদেশে কুঞ্জ ফুলের মালা পড়ে রথে চড়লেন শ্রীকৃষ্ণ, বর্ধমানের চিন্তামণিপুরে

শেষ আপডেট: 4 July 2019 11:12

দ্য ওয়াল ব্যুরো, বর্ধমান : শ্রীকৃষ্ণের বালগোপাল মূর্তি নিজেই মন্দির থেকে বেরিয়ে রথে চড়ে বসেছেন। এমনই নাকি স্বপ্ন দেখেছেন গ্রামের বাসিন্দা সুস্মিতা রায়। গতকাল রাতে। ভোর হতেই তাই হইহই। এত দিন রথ বার হয়নি তো কী হয়েছে, ভগবান নিজে যখন স্বপ্ন দেখিয়েছেন, তখন কিছু একটা তো করতেই হয়। স্বপ্নে গ্রামের সমস্ত মানুষকে রথের রশি স্পর্শ করারও আদেশ মিলেছে। অহংকারী কেউ একা রথ টানার চেষ্টা করলে তিনি পর্বতের মতো ভারী হয়ে যাবেন। এমন 'অলৌকিক' ঘটনাকে কেন্দ্র করে রথের দিন সরগরম পূর্ব বর্ধমানের চিন্তামণিপুর গ্রাম। রথযাত্রার দিন সকাল সকালই খবর ছড়িয়ে পড়ল আশেপাশের গ্রামে। লোকজন ভিড় জমালেন চিন্তামণিপুরের পাঁচশো বছরের পুরনো গোপীনাথের মন্দিরে। গ্রামের এই প্রাচীন মন্দিরে এতদিন গোপীনাথের নিত্যপুজা হলেও রথের প্রচলন ছিল না। ৫০০ বছরের পুরনো কাঠের মূর্তি পুজো করা হয় প্রতিদিন। এ বার স্বপ্নাদেশে কুঞ্জ ফুলের মালা পরে রথে চড়লেন শ্রীকৃষ্ণ। অলৌকিক ঘটনা হোক বা যুক্তিহীন বিশ্বাস, রথযাত্রা জমে উঠেছে চিন্তামণিপুর গ্রামে। রথের রশিতে টান দিয়ে পুণ্য অর্জনের ভিড়। বিশ্বাসী অবিশ্বাসী যারাই আসছেন, রথ দেখছেন, খেয়ে যাচ্ছেন পুজোর প্রসাদ। মন্দিরের সেবাইত শ্যামসুন্দর রায় বলেন, “আমাদের মন্দিরে পাঁচশো বছর ধরে গোপীনাথের পুজো হলেও রথ কখনও বের হয়নি। এ বার যখন ভগবান নিজেই রথে চড়ার ইচ্ছে প্রকাশ করেছেন, তখন আর আমরা মুখ ফিরিয়ে থাকি কী করে?”

```