Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ঝরে পড়ছে গোলাপের পাপড়ি, নুইয়ে গেছে ডালিয়ার চারা, বৃষ্টিতে মাথায় হাত ফুলচাষিদের

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: কোথাও ঝরে পড়েছে গোলাপের পাতা, পাপড়ি। কোথাও আবার নুইয়ে পড়েছে জারবেরা, গাঁদা, ডালিয়ার চারা। রোজ সকাল সকাল ফুল তুলে বাজারে পাঠানোর জন্য মাঠে যান যাঁরা, তাঁরাই শনিবার সামিল গাছ বাঁচানোর লড়াইয়ে। অকাল বর্ষণে মাথায় হাত ভো

ঝরে পড়ছে গোলাপের পাপড়ি, নুইয়ে গেছে ডালিয়ার চারা, বৃষ্টিতে মাথায় হাত ফুলচাষিদের

শেষ আপডেট: 4 January 2020 11:34

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: কোথাও ঝরে পড়েছে গোলাপের পাতা, পাপড়ি। কোথাও আবার নুইয়ে পড়েছে জারবেরা, গাঁদা, ডালিয়ার চারা। রোজ সকাল সকাল ফুল তুলে বাজারে পাঠানোর জন্য মাঠে যান যাঁরা, তাঁরাই শনিবার সামিল গাছ বাঁচানোর লড়াইয়ে। অকাল বর্ষণে মাথায় হাত ভোলানাথ ধাড়া, পুলক ধাড়াদের। নিজের গোলাপ বাগিচায় গাছ বাঁচানোর জন্য স্প্রে করতে করতে পুলক বলেন, “এক সপ্তাহ আগে বৃষ্টি হল। তখন গাছের পাতায়, ফুলে ছোপ ছোপ দাগ দেখা দিল। আবার এই দু’দিনের অকাল বৃষ্টিতে ঝরতে শুরু করেছে গোলাপ গাছের পাতা। এখন যে ফুল ফুটবে তার মান ভালো হবে না কিছুতেই।” এই আশঙ্কা একা পুলকের নয়, বাগনানের বাঁকুড়দহ, চাঁদবেড়িয়া, কাঁটাপুকুর, কামারদহ, বিরামপুর, আটবেলিয়া, নুন্টিয়া, বৈদ্যনাথপুর, আন্টিলা, রবিভাগ, দেউলটি, জলপাই, নাচকের কয়েক হাজার ফুল চাষির ঘুম কেড়েছে পৌষের অকাল বৃষ্টি। অকাল বৃষ্টিতে শুধু যে গোলাপ বাগিচা ক্ষতির মুখে তাই নয়, শীতের রঙবাহারি মরসুমি ফুলেও বাগান নিয়েও দুশ্চিন্তায় ফুলচাষিরা। বাগনানের বিশ্বজিৎ দণ্ডপাত শীতের মুখে জমিতে চেরি গাছের চারা বসিয়েছিলেন। সবেমাত্র ফুল ফুটতে শুরু করেছিল। এমন সময় নামল বৃষ্টি। বাগানের পাশে দাঁড়িয়ে বিশ্বজিৎ বলেন, “এই বৃষ্টিতে ফুলে দাগ ধরবে। আর বাজারে পাঠানো যাবে না।” বাঁকুড়দহর ফুলচাষি পুলক ধাড়ার আশঙ্কা, বৃষ্টির জেরে ডালিয়া গাছের গোড়ায় জল জমে গেছে। যে কোনও সময় পচন ধরতে পারে গাছে। তাঁর কথায়, “এখন এক কেজি চেরি ফুল ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে, গাঁদা বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে। কিন্তু এই বৃষ্টির জন্য ফুলের পাপড়ি পচে যাবে। সেই ফুল আর বাজারে পাঠানো যাবে না। এই ক্ষতি কী করে সামলে উঠব, সেটাই ভাবনা।” ফুল চাষের পাশাপাশি অকাল বৃষ্টিতে সবজি চাষেও ক্ষতির সম্ভাবনা দেখছে বাগনানের জোকা, কালিকাপুর, হারপ, রামচন্দ্রপুর, বিরামপুর, বাড়ভগবতীপুর এলাকার চাষিরা। কালিকাপুরের চাষি অসীম পাল এ বার তাঁর আড়াই বিঘে জমিতে ফুলকপি, ১৫ কাঠা জমিতে বেগুন, ৫ কাঠা জমিতে লঙ্কা চাষ করেছেন। তাঁর কথায়, “বৃষ্টি হলে শীতকালীন সবজি চাষে ক্ষতি হবেই। বিশেষত কপিতে পোকা লাগবে। গাছ পচে যাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।” ক্ষতির আশঙ্কায় কপালে ভাঁজ পড়েছে বাড়ভগবতীপুরের আলু চাষি শেখ রেজাউলেরও।

```