Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বনধে থমকে অসম, ধৃত আলফা নেতার জেল হেফাজত

দ্য ওয়াল ব্যুরো, অসম :  গ্রেফতার হওয়া আলফা নেতা মৃণাল হাজারিকাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। তিনসুকিয়ায় পাঁচ বাঙালিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে খুনের ঘটনায় এই আলোচনাপন্থী আলফা নেতাকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করে গুয়াহ

বনধে থমকে অসম, ধৃত আলফা নেতার জেল হেফাজত

শেষ আপডেট: 3 November 2018 10:12

দ্য ওয়াল ব্যুরো, অসম :  গ্রেফতার হওয়া আলফা নেতা মৃণাল হাজারিকাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। তিনসুকিয়ায় পাঁচ বাঙালিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে খুনের ঘটনায় এই আলোচনাপন্থী আলফা নেতাকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করে গুয়াহাটির পানবাড়ি থানার পুলিশ। বাঙালি টাইগার সংগঠনের দায়ের করা অভিযোগের ভিত্তিতে গোসাইগাঁও থানায় মৃণাল হাজারিকার বিরুদ্ধে মামলা শুরু হয়। পানবাজার থানার পুলিশ ধৃতকে পাঁচ দিনের জন্য হেফাজতে চাইলেও তাঁকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। পানবাজার থানায় আরেক আলফা নেতা জিতেন দত্তকেও জেরা করছে পুলিশ। গতকাল গৌরিসাগরের পুলিশ জিতেন দত্তকে আটক করে | বাঙালি নিধনের প্রতিবাদে ডাকা বনধের জেরে মোটের উপর স্তব্ধ অসমের জনজীবন। ব্যাপক প্রভাব পড়েছে রেল ও সড়ক যোগাযোগে। বিভিন্ন এলাকায় বন্ধ রয়েছে দোকান বাজার স্কুল কলেজ। খবর মিলছে বিক্ষিপ্ত অশান্তির। তিনসুকিয়া জেলায় ৫ জন বাঙালিকে গুলি করে হত্যার ঘটনার প্রতিবাদে কয়েকটি বাঙালি সংগঠনের ডাকে অসম জুড়ে চলছে বনধ|  বরাক উপত্যকায় সকাল থেকে বনধে ভালো সাড়া লক্ষ্য করা গেছে। রাস্তায় কোনও যানবাহন চলাচল করেনি। গোঁসাইগাঁও, নওগাঁ, লামডিং সর্বত্র সকাল থেকে জীবনযাত্রার স্বাভাবিক ছবিটা ছিল উধাও। লামডিংয়ে বন্ধ সমর্থকদের অবরোধের জেরে থমকে যায় ডিব্রুগড়- নিউ দিল্লি ব্রহ্মাপুত্র মেল। আটকে পড়ে গুয়াহাটি শিলচরগামী অন্য আর ট্রেন। রেল লাইন থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দিতে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। হোজাইতে রেললাইনের পাশাপাশি জাতীয় সড়কও অবরোধ করে বনধ সমর্থনকারীরা। পুলিশের সামনেই বেশ কয়েকটা গাড়িতে তারা ভাঙচুর চালায় বলে অভিযোগ। শ্রীরামপুরে বাঙালি যুব ছাত্র ফেডারেশনের সমর্থকরা টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাখে। এ দিকে অসমের সোনারির একটি চা বাগানের বিহারি লাইনে আজ সকালে গুলি চলে বলে অভিযোগ। পুলিশসূত্রে খবর, অশোককুমার ঝা নামে বাগানের এক আধিকারিকের কাছে টাকার দাবিতে গতকাল ফোন আসে। এ দিন রাতে কয়েকজন দুষ্কৃতী ওই চা বাগানে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায়। এই ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়ায়। এর পেছনে আলফার হাত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। তিনসুকিয়া হত্যাকাণ্ডের প্রতিবাদে গুয়াহাটির মালিগাঁওতে এ দিন শান্তি মিছিল করেন এলাকার বাসিন্দারা। মিছিলে ভিড় ছিল নজরকাড়া।

```