Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

খিচুড়ি-বেগুনি, মাংস-ভাতে জমে উঠবে বন্দিদের পুজোও

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম : স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে পড়ে ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়েছিলেন শরৎকুমার মুখোপাধ্যায়। বিচারের পরে ঠাঁই হয়েছিল সিউড়ি সংশোধনাগারে। বন্দি অবস্থাতেই কয়েকজন সহযোদ্ধাকে নিয়ে শুরু করেছিলেন দুর্গা পুজো। সিউড়ি সংশোধনাগারে সে

খিচুড়ি-বেগুনি, মাংস-ভাতে জমে উঠবে বন্দিদের পুজোও

শেষ আপডেট: 3 October 2019 11:15

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম : স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে পড়ে ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়েছিলেন শরৎকুমার মুখোপাধ্যায়। বিচারের পরে ঠাঁই হয়েছিল সিউড়ি সংশোধনাগারে। বন্দি অবস্থাতেই কয়েকজন সহযোদ্ধাকে নিয়ে শুরু করেছিলেন দুর্গা পুজো। সিউড়ি সংশোধনাগারে সেই দুর্গাপুজোর সূচনা। এরপর দেশ স্বাধীন হয়েছে। যাঁরা জীবিত ছিলেন, মুক্তি পেয়েছেন সেই স্বাধীনতা সংগ্রামীরা।  তবে সংশোধনাগারের পুজো কিন্তু বন্ধ হয়নি। এখনও শরৎ এলেই আগমনীর সুর ওঠে সংশোধনাগারের ভিতরে। শুরু হয় মাতৃ আরাধনার তোড়জোড়। আসে প্রতিমা। তৈরি হয় মণ্ডপ। জ্বলে ওঠে আলো। এ বছরও ব্যতিক্রম হয়নি তার। এই মুহূর্তে সাড়ে ছ’শো বন্দি রয়েছেন এখানে। এঁদের মধ্যে ৬১০ জন পুরুষ। ৪০ জন মহিলা। বন্দিদের মধ্যে ১০৮ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। সমাজ সংসারে ব্রাত্য হলেও পুজোর আঙিনায় কিন্তু সবার অংশগ্রহণ সমান সাবলীল। এক সাজাপ্রাপ্ত বন্দি মাতৃ আরাধনার পুরোহিত। সিউড়ি সংশোধনাগারের জেলার আব্দুল্লাহ কামাল বলেন, ‘‘পুজোর ক'দিন এখানকার আবাসিকদের আনন্দ বাইরের থেকে কোনও অংশে কম হয় না। সবাই সমানভাবে অংশ নেয় পুজোয়। হইহুল্লোড়, খাবার, আড্ডা, গান সব মিলিয়ে রীতিমতো জমজমাট এখানকার পুজো।’’ এ বার সপ্তমীর মেনু, সকালের টিফিনে বোঁদে আর মুড়ি। দুপুরে চিলি চিকেন ফ্রাইড রাইস আর রাতে ডিম-ভাত। অষ্টমীর দিন সকালে লুচি এবং কুমড়োর তরকারি দুপুরের গোবিন্দ ভোগ চালের খিচুড়ি, বেগুনি, মিক্স ভেজ আর পায়েস। নবমীর দিন দুপুরে খাওয়ানো হবে ভাত, সবজি আর খাসির মাংস। দশমীর দিন দুপুরে ভাত, মাছ, সবজি, পাপড় আর মিষ্টি দইয়ের ব্যবস্থা করা হয়েছে বন্দিদের জন্য। প্রত্যেক বন্দিকে পুজো উপলক্ষে দেওয়া হয়েছে নতুন পোশাক। শুধু খাবার আর পোশাকই নয়, সন্ধ্যে হলেই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন বন্দিরা। থাকবে নানা প্রতিযোগিতায় পুরস্কার জিতে নেওয়ার সুযোগ। কাছের মানুষদের হয়তো পাশে পাবেন না, তবে জেলের চার দেওয়ালের ভিতর নিজেদের মতো করে পুজোর আনন্দ তাঁরা যাতে ভাগ করে নিতে পারেন সেই ব্যবস্থায় ফাঁক রাখা হয়নি কোনও।    

```