
শেষ আপডেট: 2 October 2018 11:17
মঙ্গলবার সকালে এক্তারপুর কুটিরে গান্ধীজীর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। গান্ধীজীর চিন্তা ও মতবাদ আজকের পৃথিবীতেও কতটা প্রাসঙ্গিক বক্তৃতায় সে কথাই তুলে ধরেন তিনি। শুভেন্দু বলেন, "১৯১৯, ১৯৩০ ও ১৯৪২ এ গান্ধীজীর তিনটি গুরুত্বপূর্ণ সংগ্রামেই সর্বাত্মক অংশগ্রহণ ছিল পূর্ব মেদিনীপুর জেলার মানুষের। তাই এ জেলাতে যে গান্ধীজীর সার্ধ শতবর্ষ উৎসাহের সঙ্গে পালিত হবে সেটাই স্বাভাবিক।"
প্রতি বছরই এক্তারপুরের গান্ধীকুটিরে জন্মজয়ন্তীতে স্মরণ করা হয় মহাত্মাকে। এ বছরও ধূমধাম করেই পালন করা হয় গান্ধীজীর জন্মজয়ন্তী।
https://www.youtube.com/watch?v=gJA6lhuZm9g