Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ইটাহারে গুলি করে খুন তৃণমূল নেতাকে

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: ইটাহারে গুলি করে খুন করা হল জনপ্রিয় তৃণমূল নেতা বিকাশ তথা মাধু মজুমদারকে। রাতে বিশেষ কাজে ইটাহার থানায় গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পথেই গুলি করা হয় তাঁকে। ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে স্থানীয়

ইটাহারে গুলি করে খুন তৃণমূল নেতাকে

শেষ আপডেট: 31 August 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: ইটাহারে গুলি করে খুন করা হল জনপ্রিয় তৃণমূল নেতা বিকাশ তথা মাধু মজুমদারকে। রাতে বিশেষ কাজে ইটাহার থানায় গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পথেই গুলি করা হয় তাঁকে। ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। গতকাল রাতের ঘটনার পর বিকাশ মজুমদারের মরদেহ নিয়ে শনিবার সকাল থেকেই ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় তৃণমূল সমর্থকেরা। বিক্ষোভ শুরু হয় ইটাহারের চৌরাস্তাতেও। চৌরাস্তায় উল্কা ক্লাবের সামনে মরদেহ দাঁড় করিয়ে মালা দেন গ্রামবাসীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন জেলা তৃণমূল সভাপতি অমল আচার্য। পুলিশও পৌঁছয় তার কিছুক্ষণ পরেই। পুলিশ দোষীদের গ্রেফতারের আশ্বাস দিলে আধ ঘণ্টা পরেই অবরোধ তুলে নেন স্থানীয় তৃণমূল সমর্থকেরা। এলাকার বাসিন্দা রতন দাসের কথায়, শুক্রবার গোটা এলাকায় লোডশেডিং ছিল।  বৃষ্টির কারণে রাস্তাঘাট সন্ধের পরই অনেক ফাঁকা হয়ে যায়। রাত ৯টা নাগাদ বিকট একটা শব্দে বাড়ির বাইরে বেরিয়ে তাঁরা দেখেন রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন বিকাশবাবু। আর একটা সাদা গাড়ি খুব দ্রুত গতি বাড়িয়ে তাঁদের সামনে দিয়েই বেরিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তখনই তাঁকে উদ্ধার করে প্রথমে ইটাহার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান স্থানীয়েরাই। পরে সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই বিকাশবাবুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । বিকাশ ওরফে মাধুবাবুর এলাকার যথেষ্ট সুনাম রয়েছে। জনপ্রিয় সমাজকর্মী হিসেবেও তাঁকে চেনেন এলাকার সকলে। বাড়িতে তাঁর স্ত্রী ও দুই ছেলে মেয়ে রয়েছে। স্থানীয়েরা জানিছেন, মাধুবাবুর মৃত্যুতে গোটা এলাকাতেই নেমে এসেছে শোকের ছায়া। এলাকা যছেষ্ট থমথমে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান রাজনৈতিক কারণেই খুন করা হয়েছে বিকাশবাবুকে। ইটাহারের বিধায়ক অমল আচার্য ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছেন। পাশাপাশি, প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। অন্যদিকে, বিজেপি জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তী বলেছেন, ‘‘তৃণমূল নেতা খুনের ঘটনায় দলের গোষ্ঠী কোন্দলই দায়ি।’’  

```