Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

গাছের মগডালে চিতাবাঘ! মানাবাড়ি চা বাগানে কাজে এসেই ছুটে পালালেন শ্রমিকরা

সকালে চা বাগানের ১৪ নম্বর সেকশনে কাজ করতে গিয়েছিলেন শ্রমিকরা। আচমকাই তাঁরা দেখতে পান বাগানে থাকা গাছের মগডালে বসে রয়েছে একটি চিতাবাঘ।

গাছের মগডালে চিতাবাঘ! মানাবাড়ি চা বাগানে কাজে এসেই ছুটে পালালেন শ্রমিকরা

মগডালে চিতাবাঘ

শেষ আপডেট: 28 October 2024 17:09

দ্য় ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি:  চা বাগানে গাছের মগ ডালে বসে দোল খাচ্ছে চিতাবাঘ। নজরে আসতেই ছুটে পালালেন শ্রমিকরা। সোমবার সাতসকালে সাড়া পড়ল ডুয়ার্সের মানাবাড়ি চা বাগানে। 

সকালে চা বাগানের ১৪ নম্বর সেকশনে কাজ করতে গিয়েছিলেন শ্রমিকরা। আচমকাই তাঁরা দেখতে পান বাগানে থাকা গাছের মগডালে বসে রয়েছে একটি চিতাবাঘ। দেখেই আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিকরা। চিৎকার শুরু করে দেন। বাগান কর্তৃপক্ষের তরফ থেকে বন দফতরকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে যান বনকর্মী ও মালবাজার থানার পুলিশ। খবর চাউর হতে প্রচুর মানুষ ভিড় জমায়। তবে বিকেল পর্যন্ত গাছেই রয়েছে চিতাবাঘটি। কড়া নজরদারি চালাচ্ছ বন দফতর ও পুলিশ। বন দফতর সূত্রে খবর এই চিতাবাঘটি সাব অ্যাডাল্ট।

পরিবেশ কর্মী নফসর আলি বলেন, "মানাবাড়ি চা বাগানের ১৪ নম্বর সেকশনে দীর্ঘদিন ধরে কাজ বন্ধ ছিল। ফলে সেখানে নিরিবিলিতে বাসা বেঁধেছে চিতাবাঘ। এদিন কাজ করতে গিয়ে চিতাবাঘের মুখোমুখি হয় মানুষজন। খবর পেয়ে বন দফতর এসেছে। মানুষকে সরিয়ে দিয়েছেন। গাছের নীচে জাল পাতা হয়েছে। নজরদারি চলছে। পাশাপাশি আমরাও এসেছি। মানুষকে সচেতন করা হচ্ছে।" 

ডিএফও দ্বিজপ্রতিম সেন জানান, বনকর্মীরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন। চিতাবাঘটি এখনও গাছেই রয়েছে। মানুষকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রয়োজন হলে ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে চিতাবাঘটিকে নামিয়ে আনা হবে। 


```