Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বিস্ফোরণের আওয়াজ শোনা গেছিল ৩-৪ কিমি দূর থেকে! এলাকায় আর্তনাদ, নিখোঁজ ৪

ঢোলাহাটের ওই বাড়িতে বাজি মজুত ছিল বলে জানাচ্ছেন প্রতিবেশীরা। খোদ বিধায়কের দাবি, ওই বণিক পরিবারের এমন পরিণতি বাজি বিস্ফোরণের ফলেই। বিস্ফোরণের তীব্রতাও বলছে তাই। 

বিস্ফোরণের আওয়াজ শোনা গেছিল ৩-৪ কিমি দূর থেকে! এলাকায় আর্তনাদ, নিখোঁজ ৪

নিজস্ব চিত্র

শেষ আপডেট: 31 March 2025 23:48

দ্য ওয়াল ব্যুরো: এলাকায় ঢুকেই শোনা যায় আর্তনাদ। বাড়ির উঠোনে বসে  বাবাগো-মাগো বলে হাউ হাউ করে কাঁদছেন এক মহিলা। চিৎকার, হাহাকার এলাকাজুড়ে। সদ্য বিস্ফোরণে একটি বাড়ি কার্যত উড়ে গেছে পাথরপ্রতিমার। জল দিয়ে আগুন নেভাতে ব্যস্ত দমকল কর্মীরা। সাংবাদিকরাও পৌঁছে গিয়েছেন। বণিক পরিবারের ১১ সদস্যের মধ্যে সাতজনেরই মৃত্যু হয়েছে। নিখোঁজ চার। তাঁরা বাড়ির ভিতরে রয়েছেন না হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কেউ বলতে পারছেন না। 

ঢোলাহাটের ওই বাড়িতে বাজি মজুত ছিল বলে জানাচ্ছেন প্রতিবেশীরা। খোদ বিধায়কের দাবি, ওই বণিক পরিবারের এমন পরিণতি বাজি বিস্ফোরণের ফলেই। বিস্ফোরণের তীব্রতাও বলছে তাই। 

কীভাবে ওই বাড়িতে ওত বাজি এল? প্রশ্ন পেয়েই স্থানীয়দের বেশিরভাগ মুখে কুলুপ এঁটেছেন। কেউ কেউ বলছেন, ওদের লাইসেন্স ছিল। ৯-১০ বছর ধরে বাজি ব্যবসা করছে। বাজি বানানো হত মাঠে কিন্তু রাখা হত এই বাড়িতে। 

কেউ কেউ আবার বলছেন, ওই গোডাউন অবৈধ। প্রশাসনের নাকের ডগায় অবৈধভাবে বাজি মজুত রাখা হয়েছিল। বাজি বানানো হত আরেকটি জায়গায়। বাড়িটিতে শুধু বাজি রাখা হত। বাড়িতে আজ সাড়ে ৯টা নাগাদ প্রথমে আগুন লাগে। যা ছড়িয়ে পড়তে বিস্ফোরণ শুরু হয়।

ততক্ষণে আগুন নেভানোর কাজ শুরু করেছেন দমকলকর্মীরা। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে।


```