Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

কাউকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা উচিত নয় : মুখতার আব্বাস নাকভি

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবারই ঝাড়খণ্ড সরকার রিপোর্ট দিয়েছে, ২৪ বছরের তাবরেজ আনসারিকে পিটিয়ে মারার ঘটনায় পুলিশ ও ডাক্তারদের গাফিলতি ছিল। গত মাসে তাবরেজকে খুঁটিতে বেধে মারধর করে উন্মত্ত জনতা। তাকে জয় শ্রীরাম, জয় হনুমান বলতে বাধ্য করা হয়। এদিনই

কাউকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা উচিত নয় : মুখতার আব্বাস নাকভি

শেষ আপডেট: 12 July 2019 17:24

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবারই ঝাড়খণ্ড সরকার রিপোর্ট দিয়েছে, ২৪ বছরের তাবরেজ আনসারিকে পিটিয়ে মারার ঘটনায় পুলিশ ও ডাক্তারদের গাফিলতি ছিল। গত মাসে তাবরেজকে খুঁটিতে বেধে মারধর করে উন্মত্ত জনতা। তাকে জয় শ্রীরাম, জয় হনুমান বলতে বাধ্য করা হয়। এদিনই কেন্দ্রীয় সরকারের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নাকভি বললেন, কাউকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা যায় না। তাঁর দাবি, গণধোলাইয়ে মৃত্যুর ঘটনা ঠেকানোর জন্য বিজেপি সরকার ইতিমধ্যে কড়া পদক্ষেপ করেছে। তাঁর কথায়, আমাকে এমন একটা গণধোলাইয়ের ঘটনা বলুন যেখানে অপরাধীরা ধরা পড়েনি। রাজস্থানে গণ ধোলাইয়ে অভিযুক্ত ছ'মাস জামিন পায়নি। উত্তরপ্রদেশে অভিযুক্ত ধরা পড়েছে চার ঘণ্টার মধ্যে। যেখানেই ওই ধরনের ঘটনা ঘটুক, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরে তিনি বলেন, আপনি কাউকে কিছু বলতে বাধ্য করতে পারেন না। কিন্তু আপনিও বন্দেমাতরম্‌ গাইতে আপত্তি করতে পারেন না। কোনও পক্ষেরই অনমনীয় হলে চলবে না। কিছুদিন আগে ভোপালে বিধায়ক আকাশ বিজয়বর্গী ব্যাট নিয়ে এক পুরকর্মীকে মারতে গিয়েছিলেন। সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে দেশভক্ত বলেছেন। এই দু'টি বিষয় সম্পর্কে জানতে চাইলে নাকভি বলেন, বিজেপি শৃঙ্খলাবদ্ধ দল। আমাদের পার্টি কাউকে চুপ করিয়ে দেওয়ায় বিশ্বাস করে না। কিন্তু কেউ যদি সেই স্বাধীনতার অপব্যবহার করে, দল নিশ্চয় পদক্ষেপ করবে। এরপরে নাকভি বলেন, আমরা দেশকে প্রগতির পথে নিয়ে যাচ্ছি। যারা প্রগতির পথ বন্ধ করতে চায়, আমরা তাদের ছাড়ব না।

```