Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও

মোদী তাহলে এখন আর চা-ওয়ালা নন, কটাক্ষ মায়াবতীর

দ্য ওয়াল ব্যুরো : ২০১৪ সালের ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে বলেছিলেন চা-ওয়ালা। ২০১৯ সালের ভোটে তাঁর প্রচার ম্যয় ভি চৌকিদার। বিএসপি নেত্রী মায়াবতী মোদীকে কটাক্ষ করে বলেন, পাঁচ বছরে চা-ওয়ালা হলেন চৌকিদার। বিজেপি শাসনে আমরা এই পরিবর্ত

মোদী তাহলে এখন আর চা-ওয়ালা নন, কটাক্ষ মায়াবতীর

শেষ আপডেট: 19 March 2019 09:57

দ্য ওয়াল ব্যুরো : ২০১৪ সালের ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে বলেছিলেন চা-ওয়ালা। ২০১৯ সালের ভোটে তাঁর প্রচার ম্যয় ভি চৌকিদার। বিএসপি নেত্রী মায়াবতী মোদীকে কটাক্ষ করে বলেন, পাঁচ বছরে চা-ওয়ালা হলেন চৌকিদার। বিজেপি শাসনে আমরা এই পরিবর্তন দেখলাম। গত শনিবার সকালে মোদী নিজের টুইটার হ্যান্ডেলে ম্যয় ভি চৌকিদার হ্যাশট্যাগ যুক্ত করেন। এক ঘণ্টা পরেই বিজেপির সভাপতি অমিত শাহও হ্যাশট্যাগে ম্যয় ভি চৌকিদার যুক্ত করেন। বিজেপির অন্য মন্ত্রীরাও হ্যাশট্যাগে ওই কথাটি যুক্ত করেন। সন্ধ্যায় মোদী টুইট করে সকলকে অভিনন্দন জানান। তিনি বলেন, সব চৌকিদারকে শুভেচ্ছা জানাই। আপনাদের উৎসাহ দেখে আমি মুগ্ধ। আপনাদের কড়া নজরের সামনে দুর্নীতি কমে আসছে। চোরেরা কষ্ট পাচ্ছে। https://twitter.com/narendramodi/status/1106759555315314689 ২০১৪ সালের নির্বাচনে জেতার পরেই মোদী বলেছিলেন, তিনি দেশের চৌকিদার। দেশকে রক্ষা করবেন। সম্প্রতি রাফায়েল বিতর্কের প্রেক্ষিতে কংগ্রেস পালটা স্লোগান দিয়েছে, চৌকিদার চোর হ্যায়। কিন্তু মোদী ফের ম্যয় ভি চৌকিদার প্রচার শুরু করার পরে প্রায় ২০ লক্ষ টুইটে ওই হ্যাশট্যাগ যুক্ত হয়েছে। বিশ্ব জুড়ে অনেকে ওই প্রচারে সাড়া দিয়েছেন। ভারতে ট্রেন্ড হয়েছে ওই টুইটার। মঙ্গলবার সকালে তার পালটা টুইট করেছেন মায়াবতী। তাতে লিখেছেন, বিজেপি ম্যয় ভি চৌকিদার ক্যাম্পেন শুরু করেছে। তার মানে নরেন্দ্র মোদী এখন চৌকিদার। চা-ওয়ালা নন। তাহলে বিজেপি আমলে এই পরিবর্তন হল। ব্রাভো! https://twitter.com/Mayawati/status/1107872760477478912  

```