Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বৃহস্পতিবার পর্যন্ত পদক্ষেপ করা হবে না! কার্তিক মহারাজের মামলায় হাইকোর্টে বলল রাজ্য

যৌন হেনস্থার অভিযোগ উঠেছে কার্তিক মহারাজের বিরুদ্ধে। অভিযোগকারিণীর দাবি, তাঁকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। বাধ্য হয়ে তা মেনে নিতে হয়।

বৃহস্পতিবার পর্যন্ত পদক্ষেপ করা হবে না! কার্তিক মহারাজের মামলায় হাইকোর্টে বলল রাজ্য

কার্তিক মহারাজ

শেষ আপডেট: 2 July 2025 15:01

দ্য ওয়াল ব্যুরো: ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজের (Karthik Maharaj) বিরুদ্ধে বৃহস্পতিবার পর্যন্ত কোনও পদক্ষেপ করবে না রাজ্য। আদালতে এমনটাই জানিয়েছেন অ্যাডভোকেট জেনারেল (AG)। বিচারপতি জয় সেনগুপ্ত এও জানিয়ে দিয়েছেন, এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি হবে বৃহস্পতিবারই।

এদিন কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আরও একটি গুরুতর অভিযোগ তোলে মামলাকারী পক্ষ। তাঁদের তরফে জানানো হয়, কার্তিক মহারাজের বিরুদ্ধে যিনি প্রত্যক্ষদর্শী হিসেবে পুলিশকে তথ্য দিয়েছেন, তাঁকেই এখন পুলিশ হেনস্তা করছে। এই অভিযোগ তুলে মামলার ডায়েরির অনুমতি চান এক আইনজীবী।

তবে সেই আবেদন শুনে বিচারপতি জয় সেনগুপ্ত স্পষ্ট জানান, এই বিষয়ে মামলা গ্রহণ করার এক্তিয়ার তাঁর নেই। আইনজীবীকে জানানো হয়, এই বিষয়ে আবেদন জানাতে হলে যেতে হবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে।

যৌন হেনস্থার অভিযোগ উঠেছে কার্তিক মহারাজের বিরুদ্ধে। অভিযোগকারিণীর দাবি, ২০১৩ সালে কাজের প্রতিশ্রুতি দিয়ে কার্তিক মহারাজ তাঁকে মুর্শিদাবাদের নবগ্রাম থানার চাণক্য এলাকায় এক আশ্রমের প্রাইমারি স্কুলে নিয়ে যান। সেখানে তাঁকে শিক্ষিকার পদে নিয়োগ করা হয়। স্কুলে থাকার জন্য তাঁকে একটি ঘরও দেওয়া হয়েছিল। সেখানে নাকি এক রাতে আচমকাই মহারাজ হাজির হয়েছিলেন। তাঁকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। বাধ্য হয়ে তা মেনে নিতে হয়।

তাঁর আরও অভিযোগ, তার পর দিনের পর দিন তাঁর উপর শারীরিক অত্যাচার চালানো হয়েছে। এমনকি, তিনি সন্তানসম্ভবা হয়ে পড়লে জোর করে তাঁর গর্ভপাত করানো হয়। অভিযুক্ত কার্তিক মহারাজ সমস্ত অভিযোগ আগেই অস্বীকার করেছেন।

ঘটনাটি সামনে আসতেই উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। শাসক ও বিরোধী—দুই পক্ষের নেতারাই প্রকাশ্যে মন্তব্য করছেন। অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন কার্তিক মহারাজ নিজে। সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘‘আমার বিরুদ্ধে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করা হয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি, সত্যেরই জয় হবে। আইন আইনের পথেই চলবে।’’


```