Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

শীঘ্র মুখ্যমন্ত্রীর পদ ছাড়বেন নীতীশ কুমার, কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে চাঞ্চল্য

দ্য ওয়াল ব্যুরো : অনেকদিন ক্ষমতা ভোগ করেছেন। এবার নাকি পদ ছাড়তে চান বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।  তিনি নিজে অথবা তাঁর দলের কেউ একথা বলেননি।  বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী উপেন্দ্র কুশওয়াহা। তিনি আরএসএলপি নামে এক ছোট দলের নেতা।  সেই দল এনডিএ

শীঘ্র মুখ্যমন্ত্রীর পদ ছাড়বেন নীতীশ কুমার, কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে চাঞ্চল্য

শেষ আপডেট: 1 November 2018 06:35

দ্য ওয়াল ব্যুরো : অনেকদিন ক্ষমতা ভোগ করেছেন। এবার নাকি পদ ছাড়তে চান বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।  তিনি নিজে অথবা তাঁর দলের কেউ একথা বলেননি।  বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী উপেন্দ্র কুশওয়াহা। তিনি আরএসএলপি নামে এক ছোট দলের নেতা।  সেই দল এনডিএ-র শরিক। কুশওয়াহার দাবি, নীতীশ কুমারকে তাঁর চেয়ে ভালো কেউ চেনে না। নীতীশ যে আর ক্ষমতা ভোগ করতে চান না, সেকথা তিনি ভালোভাবেই জানেন। আরএসএলপির যুব শাখার এক সমাবেশে বুধবার কুশওয়াহা বলেন, নীতীশ কুমার আমার সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় স্বীকার করেছেন, তিনি আর ক্ষমতায় থাকতে চান না। নীতীশের সঙ্গে অবশ্য এখন কুশওয়াহার সম্পর্ক ভালো নয়। কিছুদিন আগে বিজেপির সভাপতি অমিত শাহ জানিয়েছেন, আসন্ন লোকসভা ভোটে তাঁর দল বিহারে যতগুলি আসনে লড়বে, নীতীশের দল জনতা দল ইউনাইটেড-ও ততগুলিই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। সেক্ষেত্রে ছোট দলগুলি পাবে আগের চেয়ে কম আসন। কিছুদিন আগে বিহারে বিরোধী দলনেতা তেজস্বী যাদবের সঙ্গে বৈঠক করেছেন কুশওয়াহা।  কথা বলেছেন এনডিএ-র অপর শরিক রামবিলাস পাসোয়ানের সঙ্গেও।

```