Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

উনি বিজেপির এজেন্ট, বিহারের এবিসিডি’ও জানেন না, নীতীশের আক্রমণের মুখে পিকে

দ্য ওয়াল ব্যুরো: তাঁকে বিজেপির সঙ্গ ছাড়তে বারে বারে নিষেধ করেছিলাম। কথা শোনেননি। উনি কিছুতেই বুঝতে চাননি, বিহার (Bihar) কখনও ভারতের মডেল হতে পারে না। নীতীশ কুমার বিজেপির সঙ্গ ছেড়ে রাষ্ট্রীয় জনতা দলের নেতৃত্বাধীন মহাজোটের হাত ধরে নতু

উনি বিজেপির এজেন্ট, বিহারের এবিসিডি’ও জানেন না, নীতীশের আক্রমণের মুখে পিকে

শেষ আপডেট: 8 September 2022 07:38

দ্য ওয়াল ব্যুরো: তাঁকে বিজেপির সঙ্গ ছাড়তে বারে বারে নিষেধ করেছিলাম। কথা শোনেননি। উনি কিছুতেই বুঝতে চাননি, বিহার (Bihar) কখনও ভারতের মডেল হতে পারে না।

নীতীশ কুমার বিজেপির সঙ্গ ছেড়ে রাষ্ট্রীয় জনতা দলের নেতৃত্বাধীন মহাজোটের হাত ধরে নতুন সরকার গড়ার পর একাধিক সাক্ষাৎকারে একথা বলেছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর (Prasant Kishore)। একদা নীতীশেরও (Nitish Kumar) ভোট কুশলীর ভূমিকা পালন করেছেন তিনি। এ ছাড়া জনতা দল ইউনাইটেডের সর্ব ভারতীয় সহ সভাপতির পদে তাঁকে বসিয়েছিলেন নীতীশ। কিন্তু ইদানীং সম্পর্ক সাপে-নেউলে। বিশেষ করে ভোট কুশলীর কাজ থেকে বিরতি নিয়ে কিশোর রাজনীততে আসার লক্ষ্যে বিহারে জনমত গড়ার সিদ্ধান্ত নেওয়ায়। তিনি রাজ্যের নানা জায়গায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন।

এই সব কর্মকাণ্ডের ফাঁকেই মিডিয়ার মুখোমুখী হয়ে নীতীশের বিরুদ্ধে সরব হয়েছেন কিশোর। কিন্তু নীতীশ বা তাঁর দল এতদিন মুখ খোলেনি। অবশেষে দিল্লি সফরে মুখ খুলেছেন বিহারের মুখ্যমন্ত্রী। গুরুতর অভিযোগ করেছেন প্রশান্ত কিশোর সম্পর্কে। বলেছেন, উনি বিজেপির এজেন্টের কাজ করছেন। বিজেপির গোপন এজেন্ডা বাস্তবায়িত করা ওঁর কাজ।

নীতীশের সঙ্গে এর আগেও প্রশান্ত কিশোরের দূরত্ব তৈরি হয়েছিল। পরে আবার বন্ধুত্ব হয়। তবে অতীতে প্রশান্তকে এত কড়া ভাষায় জবাব দেননি বিহারের মুখ্যমন্ত্রী।

নীতীশ এই ভোট কুশলী সম্পর্কে বলেন, ‘উনি যাই বলুন না কেন ওঁর বক্তব্য কখনই গুরুত্বপূর্ণ নয়।’ নীতীশ এমনকি বলেছেন যে প্রশান্ত কিশোর বিজেপির বিরুদ্ধে বিদ্বেষপোষণ করে ঠিকই কিন্তু তিনি ওদের সঙ্গে আছেন বা গেরুয়াবাদীদের লুকনো এজেন্ডা কার্যকর করছেন।

নীতীশ বলেন, ‘প্রশান্তকে আমি একটি খোলা প্রস্তাব দিয়েছিলাম যে আপনি পেশা ছেড়ে রাজনীতিতে আসুন। আমাদের দলে যোগ দিন। কিন্তু উনি আমার কথায় কর্ণপাত করেননি। উনি সারা দেশে ঘুরে বেড়ান এবং বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে কাজ করেন।’

পিকে বিহারে তাঁর কর্মকাণ্ড বিস্তার করছেন। এই প্রসঙ্গে বিহারের মুখ্যমন্ত্রীর জবাব, ‘উনি বিহারে যা-ই করতে চান, আমাদের কোনও সমস্যা নেই। কিন্তু এত কথা বলে কাজ হয় না। তিনি সবসময় কিছু না কিছু বলেন। অথচ বিহারের এবিসিডি জানেন না।’

নিরাপত্তা অফিসার সেজে অমিত শাহের কাছে যাওয়ার চেষ্টা, গ্রেফতার অন্ধ্রের সাংসদের সচিব


```