Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড হবে কি না, এ নিয়েও তো বিতর্ক আছে! ট্র্যাফিক-ফাইন প্রসঙ্গে বললেন নিতিন গড়কড়ি

দ্য ওয়াল ব্যুরো: ট্র্যাফিক আইন ভাঙলে জরিমানার অঙ্ক বাড়ানোর বিল পাশ করেছে কেন্দ্র। কোনও কোনও রাজ্যে তা লাগুও হয়েছে।  কিন্তু পশ্চিমবঙ্গ-সহ কিছু রাজ্য এখনও রাজি নয় এত বেশি অঙ্কের জরিমানা চালু করতে। আর বিজেপি-শাসিত গুজরাত তো নতুন নিয়ম লাগু করে

ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড হবে কি না, এ নিয়েও তো বিতর্ক আছে! ট্র্যাফিক-ফাইন প্রসঙ্গে বললেন নিতিন গড়কড়ি

শেষ আপডেট: 11 September 2019 14:20

দ্য ওয়াল ব্যুরো: ট্র্যাফিক আইন ভাঙলে জরিমানার অঙ্ক বাড়ানোর বিল পাশ করেছে কেন্দ্র। কোনও কোনও রাজ্যে তা লাগুও হয়েছে।  কিন্তু পশ্চিমবঙ্গ-সহ কিছু রাজ্য এখনও রাজি নয় এত বেশি অঙ্কের জরিমানা চালু করতে। আর বিজেপি-শাসিত গুজরাত তো নতুন নিয়ম লাগু করেওফের কমিয়েছে জরিমানার অঙ্ক। আর এতেইঅস্বস্তি বেড়েছে বিজেপির।

কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি অবশ্য বুধবার জানিয়ে দেন, ট্রাফিক আইন ভাঙার ক্ষেত্রে জরিমানা লঘু করার চেষ্টা করলে, সে জন্য দায়ী থাকবে রাজ্যগুলিই। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “জীবন বাঁচাতেই এই নতুন আইন আনা হয়েছে। প্রতি বছর দেড় লক্ষ মানুষ পথ দুর্ঘটনায় মারা যান। যে সমস্ত রাজ্য জরিমানা বৃদ্ধিতে রাজি হয়নি, তাদের বলব, অর্থের থেকে জীবন কি মূল্যবান নয়?” এর মধ্যেই দেশের নানা প্রান্তে, ট্র্যাফিক আইন ভাঙার জন্য ১৫ হাজার, ২৭ হাজার, ৮৬ হাজার, এমনকী এক লক্ষ ৪১ হাজার টাকা পর্যন্ত জরিমানা আদায়ের খবর মিলেছে। তার পর থেকেই এই আইন নিয়ে পর্যালোচনা শুরু হয়েছে। মঙ্গলবার বিজেপি-শাসিত গুজরাত ট্র্যাফিক আইন ভাঙার জরিমানার অর্থ ৯০% কমানোর কথা ঘোষণা করে। এর পরেই নিতিন গড়কড়ি বলেন, “আমি সাধারণ মানুষের জীবন রক্ষা করার সঙ্কল্প করেছি। এই আইনও মানুষের জীবন বাঁচানোর জন্যই লাগু করা হয়েছে। সেটাই আমার প্রাথমিক উদ্দ্যেশ্য। তবে এত মানুষের মৃত্যু আমি একা আঠকাতে পারব না। আমি রাজ্য সরকারগুলিরও সহযোগিতা চাই। এই আইন দল এবং রাজ্য সরকারের ঊর্ধ্বে গিয়ে পালন করা উচিত।” তিনি আরও জানান, ইংল্যান্ড, কানাডা, ক্যালিফোর্নিয়া এবং আর্জেন্টিনার মতো দেশগুলির আইন খতিয়ে দেখে এবং আলোচনা করে তবে এই নয়া আইনের খসড়া তৈরি করা হয়েছে। তিনি যুক্তি দেন, "ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত কি না, তাই নিয়েও বিতর্ক রয়েছে। কিন্তু ধর্ষণ রুখতে সকলেই সর্বোচ্চ শাস্তির পক্ষে মত দেবে। এটাও তেমনই।" কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, “আমি সমস্ত মুখ্যমন্ত্রীকে বলব এটা লাগু করতে। আমায় যদি সকলের সঙ্গে এ বিষয়ে কথা বলতে হয়, আমি তা-ই বলব।”
গাড়ির মালিকদের তাঁদের গাড়ির পলিউশন সার্টিফিকেট পাওয়া নিয়ে তাড়াহুড়ো করার ক্ষেত্রেও নিতিন গড়করি বলেন, “আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য আমাদের কি দূষণমুক্ত পরিবেশ নিয়ে ভাবা উচিত নয়?” আরও পড়ুন... https://www.four.suk.1wp.in/traffic-fine-will-not-be-increased-in-bengal-said-mamata/

```