Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ভাষণ দিতে দিতে শিলিগুড়িতে অসুস্থ নীতিন গড়কড়ি, দিল্লি ফিরে যেতে পারেন, খোঁজ নিলেন মমতা

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: শিলিগুড়িতে সরকারি অনুষ্ঠানে এসে অসুস্থ (sick) হয়ে পড়লেন কেন্দ্রীয় সড়ক-পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি (Nitin Gadkari)। অনুষ্ঠান মঞ্চ থেকে তাঁকে নামিয়ে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তের বাড়িতে নিয়ে যাওয়া হয়

ভাষণ দিতে দিতে শিলিগুড়িতে অসুস্থ নীতিন গড়কড়ি, দিল্লি ফিরে যেতে পারেন, খোঁজ নিলেন মমতা

শেষ আপডেট: 17 November 2022 09:44

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: শিলিগুড়িতে সরকারি অনুষ্ঠানে এসে অসুস্থ (sick) হয়ে পড়লেন কেন্দ্রীয় সড়ক-পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি (Nitin Gadkari)। অনুষ্ঠান মঞ্চ থেকে তাঁকে নামিয়ে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই কেন্দ্রের এই হেভিওয়েট মন্ত্রীর চিকিৎসা চলছে। জানা গেছে, ইতিমধ্যেই শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদীকে ফোন করে তাঁর খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শিলিগুড়ির (Siliguri) ক্যান্টনমেন্ট রোড থেকে সেবক পর্যন্ত চার লেনের দীর্ঘ রাস্তার শিলান্যাস করতে বৃহস্পতিবার রাজ্যে আসেন নীতিন গড়কড়ি। শিলিগুড়ির দার্জিলিং মোড়ের কাছে দাগাপুর ফুটবল মাঠে শিলান্যাস অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১১টা নাগাদ সেখানে পৌঁছান কেন্দ্রীয় মন্ত্রী। কিছুক্ষণ পর‌ই ভাষণ দিতে ওঠেন তিনি। কিছুটা ভাষণ দেওয়ার পর‌ই হঠাৎ অসুস্থ বোধ করতে শুরু করেন গড়কড়ি। সঙ্গে সঙ্গে তাঁকে মঞ্চের পাশে গ্রিনরুমে নিয়ে যাওয়া হয়। ছুটে আসেন চিকিৎসকরা।

সূত্রের খবর, হঠাৎ হাইপোগ্লৈসেমিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু প্রাথমিক চিকিৎসাতেও তাঁর শারীরিক অস্বস্তি না কমায় মাটিগাড়ায় দার্জিলিং-এর বিজেপি সাংসদ রাজু বিস্তের বাড়িতে গড়কড়িকে নিয়ে যাওয়া হয়। সেখানে শিলিগুড়ির তিনজন নামী চিকিৎসককে ডেকে পাঠানো হয়। বেশ কিছুক্ষণ চিকিৎসা চলার পর তিনি কিছুটা সুস্থ বোধ করেন বলে জানা গিয়েছে।

এদিকে গড়কড়ির অসুস্থতার খবর পেয়েই শিলিগুড়ির পুলিশ কমিশনারকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসার সব রকম বন্দোবস্ত করার নির্দেশ দেন।

যদিও নীতিন গড়কড়ির অসুস্থতার কথা অস্বীকার করেছে বিজেপির স্থানীয় নেতৃত্ব। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত বলেন, 'জরুরি ফোন এসেছিল, তাই মঞ্চ থেকে নেমে এসেছিলেন নীতিনজি। তাছাড়া অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছিল। উনি পুরো ঠিক আছেন, কিচ্ছু হয়নি।'

দার্জিলিং-এর সাংসদ মানতে না চাইলেও নীতিন গড়কড়ির হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পুরনো রেকর্ড আছে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে একটি অনুষ্ঠানে তিনি হঠাৎ‌ই সংজ্ঞা হারিয়েছিলেন। এদিন গড়কড়ির চিকিৎসা করা ডাক্তার পিডি ভুটিয়া অবশ্য মন্ত্রীর শারীরিক অস্বস্তির কথা মেনে নিয়েছেন।

এদিন শিলিগুড়ি ছাড়াও খড়্গপুর ও রায়গঞ্জে জাতীয় সড়ক কর্তৃপক্ষের আর‌ও দুটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল গড়কড়ির। কিন্তু তাঁর এই হঠাৎ 'অসুস্থতা'র কারণে সেই দুই অনুষ্ঠানে কিছু কাটছাঁট করা হয়েছে। মাটিগাড়ায় সাংসদ রাজু বিস্তের বাড়ি থেকেই অনলাইনে রায়গঞ্জে অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী। তবে শরীর পুরো সুস্থ হলে তবেই খড়্গপুরের অনুষ্ঠানে যাবেন বলে জানা গিয়েছে। না হলে বাগডোগরা থেকে বিমান ধরে সোজা দিল্লি ফিরে যাবেন তিনি।

মাদকের নেশায় বেচে দেওয়া হচ্ছে ঘরের দরজা-জানলাও! পুরুলিয়ার শবরপাড়ায় করুণ ছবি


```