
শেষ আপডেট: 10 April 2022 11:59
দ্য ওয়াল ব্যুরো: রান্নার গ্যাস থেকে পেট্রল-ডিজেল (Petrol-Diesel Price), অগ্নিমূল্যের কোপে পরে নাভিশ্বাস ওঠার জোগাড় আম জনতার। সম্প্রতি লাগাতার দু'সপ্তাহ পেট্রল ডিজেলের দাম বেড়েছে, অন্যদিকে রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় ৫০ টাকা বেড়েছে, বাণিজ্যিক কাজে ব্যবহৃত গ্যাসের দামও আকাশ ছোঁয়া। এমন পরিস্থিতিতে কী বলেছেন দেশের অর্থমন্ত্রী (Nirmala Sitaraman)?
রবিবার হঠাৎই গুয়াহাটি-দিল্লি বিমানে এক কংগ্রেস নেত্রীর মুখোমুখি হয়ে যান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এমন পরিস্থিতিতে দুই রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে জ্বালানি ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে বচসা শুরু হয়। এই পুরো ঘটনাটারই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওটি পোস্ট করেছেন কংগ্রেসের মহিলা শাখার ভারপ্রাপ্ত নেত্তা ডিসুজাই। সেই ভিডিও পোস্ট করে তিনি লেখেন, 'বিমানে স্মৃতি ইরানিজির সঙ্গে দেখা হয়েছিল। এলপিজির ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি নিয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি ভ্যাকসিন, রেশন, ও দেশের দরিদ্র মানুষদের দোষারোপ করতে থাকেন।'
ভিডিওটি বিমান থেকে নামার সময় শুট করেন কংগ্রেস নেত্রী। দেখা যায়, প্রথমে কেন্দ্রীয় মন্ত্রী তাঁর রাস্তা আটকানোর জন্য কংগ্রেস নেত্রীকে দোষারোপ করছেন, পরে বারবার মূল্যবৃদ্ধি নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে প্রসঙ্গ এড়িয়ে যেতে চান। এমনকি পরে পাল্টা কংগ্রেস নেত্রীর ভিডিও তাঁকে ক্যামেরা বন্দি করতে দেখা যায়।
গত ১৬ দিনের মধ্যে লাগাতার ১৪ দিন দাম বেড়েছে পেট্রল-ডিজেলের। প্রায় ১০ টাকা মত দাম বৃদ্ধি পেয়েছে। এই ইস্যুতে বিরোধীরা লাগাতার আন্দোলন চালাচ্ছে বিজেপি সরকারের বিরুদ্ধে।