Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিপা আক্রান্ত নার্স এখনও কোমায়, সঙ্কট কাটেনি! নতুন করে সংক্রমণ নিয়ে কী জানাল স্বাস্থ্য দফতর

স্বাস্থ্য দফতর (Nipah outbreak guidelines) জানিয়েছে, দুই নার্স ছাড়া রাজ্যে এখনও নতুন করে কেউ নিপা আক্রান্ত হননি, যা কিছুটা সাময়িক স্বস্তি দিয়েছে।

নিপা আক্রান্ত নার্স এখনও কোমায়, সঙ্কট কাটেনি! নতুন করে সংক্রমণ নিয়ে কী জানাল স্বাস্থ্য দফতর

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 18 January 2026 12:04

দ্য ওয়াল ব্যুরো: নিপা ভাইরাসে (Nipah virus) আক্রান্ত দুই নার্সের অবস্থায় আপাতত স্থিতিশীল, তবে উদ্বেগ এখনও কাটেনি (Nipah nurses health update)। উত্তর ২৪ পরগনার বারাসতের এক বেসরকারি হাসপাতালে ভর্তি এই দুই নার্সের চিকিৎসায় সর্বক্ষণ নজর রাখছেন ডাক্তাররা। স্বাস্থ্য দফতর (Nipah outbreak guidelines) জানিয়েছে, দুই নার্স ছাড়া রাজ্যে এখনও নতুন করে কেউ নিপা আক্রান্ত হননি, যা কিছুটা সাময়িক স্বস্তি দিয়েছে।

দুই নার্সের বর্তমান অবস্থা

বারাসতের হাসপাতালেই চিকিৎসাধীন দুই নার্স- একজন মহিলা, অন্যজন পুরুষ। দু’জনেরই অবস্থাই কয়েকদিন ধরে সঙ্কটজনক হলেও এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। হাসপাতাল সূত্রে খবর, পুরুষ নার্সের শারীরিক অবস্থায় সামান্য উন্নতি দেখা গেছে, তাই শুক্রবারই ভেন্টিলেশন থেকে বের করা হয়েছে তাঁকে।

অন্যদিকে, মহিলা নার্স এখনও সঙ্কটজনক, তবে নতুন করে অবস্থার অবনতি হয়নি বলে হাসপাতাল সূত্রে খবর। চিকিৎসকেরা জানাচ্ছেন, দু’জনেই একটানা পর্যবেক্ষণের মধ্যে রয়েছেন। সবরকম প্রয়োজনীয় পরিষেবা দেওয়া হচ্ছে।

কন্ট্যাক্ট ট্রেসিং ও রিপোর্ট

স্বাস্থ্য দফতর (WB Health Department) জানিয়েছে, যারা গত কয়েক দিনে এই দুই নার্সের সংস্পর্শে এসেছিলেন, তাঁদের চিহ্নিত করে নমুনা সংগ্রহ করা হয়। মোট ৮২ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট অনুযায়ী, সব নমুনাই নেগেটিভ, অর্থাৎ এখন পর্যন্ত অন্য কারও শরীরে নিপা ভাইরাসের উপস্থিতি মেলেনি। এই রিপোর্ট স্বস্তি দিলেও দফতর সতর্ক থাকতে বলেছে।

জেলায় কেন্দ্রীয় দলের নজরদারি

ঘটনাটি উত্তর ২৪ পরগনায় (North 24 Parganas) হওয়ায় কেন্দ্রের এক বিশেষ দল জেলার হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেছে। নার্স ও স্বাস্থ্যকর্মীদের সচেতন করতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে। হাসপাতালগুলিকে বাড়তি সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য দফতরের জারি করা নতুন নির্দেশিকায় (Health department Nipah guideline) বলা হয়েছে-

  • নিপা আক্রান্ত বা উপসর্গযুক্ত রোগীর রক্ত, শরীরের তরল, হাঁচি-কাশির ড্রপলেট যাঁর সংস্পর্শে আসবে, তাঁকে বাধ্যতামূলকভাবে হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।
  • বদ্ধ ঘরে আক্রান্তের সঙ্গে থাকা মানেই হাই রিস্ক হিসেবে গণ্য হবে
  • কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিকে দিনে দু'বার প্রয়োজনীয় চিকিৎসা করাতে হবে
  • সামান্য উপসর্গ দেখা দিলেই রোগীকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করতে হবে
  • যাঁদের মধ্যে উপসর্গ আছে, তাঁদের নমুনা দ্রুত RT-PCR পরীক্ষার জন্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
  • নিপা আক্রান্ত রোগীর পাঁচদিন অন্তর নমুনা পরীক্ষা করতে হবে।
  • একই দিনে পরপর দু'বার রিপোর্ট নেগেটিভ এলেই ওষুধ বন্ধ করে রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া যাবে।

বিশেষজ্ঞদের পরামর্শ-

  • আপাতত খেজুর রস, কাটা ফল, প্যাকেটজাত ফলের রস না খাওয়াই ভালো
  • করোনার মতোই মাস্ক ব্যবহার বাধ্যতামূলক রাখা উচিত
  • সামান্য জ্বর, মাথাব্যথা বা শ্বাসকষ্ট দেখা দিলেই ডাক্তারের পরামর্শ নিতে হবে।

নিপা আতঙ্ক বাড়লেও আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি স্বাস্থ্য দফতরের। তবে নজরদারি জোরদার রাখা হয়েছে যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে।


```