Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাক-আলোর উচ্ছ্বাসে চতুর্থীতে ভিড়ের ঢল! সকলের প্রার্থনা একটাই, 'আর বৃষ্টি না নামে'

তবে আনন্দের মাঝেই চিন্তা বাড়াচ্ছে আবহাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টি চলতে পারে। ফলে মণ্ডপ দর্শনে উৎসবমুখর জনতার উচ্ছ্বাসে বৃষ্টিই ‘অসুর’ হয়ে হাজির হতে পারে বলে আশঙ্কা।

ঢাক-আলোর উচ্ছ্বাসে চতুর্থীতে ভিড়ের ঢল! সকলের প্রার্থনা একটাই, 'আর বৃষ্টি না নামে'

নিজস্ব চিত্র।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 26 September 2025 23:56

দ্য ওয়াল ব্যুরো: রাত যত বাড়ছে, শহরের রাস্তায় ভিড়ও ততই বাড়ছে। চুতর্থীর সন্ধ্যায় (Durga Puja Chaturthi) এমন ছবি যেন গোটা কলকাতার প্রতিটি প্রান্তে। মহালয়ার পর থেকে বৃষ্টিতে নাকাল অবস্থা হয়েছিল। তবে শুক্রবার অনেকটা স্বস্তি দিয়েই কেটে গেল দিন। তাই চারিদিকে শুধু পুজোর আমেজ, আলোর ঝলকানি, ঢাকের তালে বাঙালির উচ্ছ্বাস।

টালা প্রত্যয় থেকে সন্তোষ মিত্র স্কোয়ার, সুরুচি সংঘ থেকে সল্টলেকের জনপ্রিয় মণ্ডপ—যেদিকে তাকানো যায় শুধু মাথার পর মাথা। মণ্ডপে পা ফেলতেই হিমশিম খাচ্ছেন দর্শনার্থীরা। উৎসবের ভিড় সামলাতে ব্যস্ত কলকাতা পুলিশ। শুধু শহর নয়, জেলাগুলির মণ্ডপেও শুরু হয়ে গিয়েছে দর্শনার্থীর ঢল।

তবে আনন্দের মাঝেই চিন্তা বাড়াচ্ছে আবহাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টি চলতে পারে। ফলে মণ্ডপ দর্শনে উৎসবমুখর জনতার উচ্ছ্বাসে বৃষ্টিই ‘অসুর’ হয়ে হাজির হতে পারে বলে আশঙ্কা।

কলকাতার পুজো প্যান্ডেলগুলোয় এদিন নজরে পড়ল দারুণ ভিড়। পরিবারের হাতে ছোটদের আঙুল, কিশোর-কিশোরীদের হাতে মোবাইল ক্যামেরা, যুবক-যুবতীদের হাতে সেলফি স্টিক—সব মিলিয়ে উৎসবের প্রাণচাঞ্চল্যে জমজমাট চতুর্থীর রাত। একদিকে মণ্ডপের ভেতরে শিল্পীর সৃষ্টির ছটায় মুগ্ধ দর্শক, অন্যদিকে বাইরে ফুচকা থেকে শুরু করে কাবাব-চপের গন্ধে ভরপুর শহরের রাস্তা।

পুজো মণ্ডপে যাতে কোনও অঘটন না ঘটে, সেই কারণে পুলিশের বাড়তি নজরদারি চোখে পড়ছে। কলকাতার পাশাপাশি জেলাগুলির প্রতিটি জনপ্রিয় প্যান্ডেল ঘিরেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। পুলিশের টহলদারি, ট্র্যাফিকের বিশেষ পরিকল্পনা—সব মিলিয়ে উৎসবের ভিড় সামলাতে রাত জাগছে পুলিশ বাহিনীও।

সবমিলিয়ে ঢাকের তালে তালে উচ্ছ্বাসে ভাসছে রাজ্যবাসী। সকলের একটাই প্রার্থনা—“মা দুর্গা যেন আশীর্বাদ করেন, আর বৃষ্টি না নামে।”


```