Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

আইন মেনেই ভূপতিনগরে যায় এনআইএ, বিজেপির সঙ্গে 'ষড়যন্ত্রের' অভিযোগে বিবৃতি তদন্তকারীদের

আইন মেনেই তদন্তে গিয়েছিলেন এনআইএ অফিসাররা, বিবৃতি দিয়ে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আইন মেনেই ভূপতিনগরে যায় এনআইএ, বিজেপির সঙ্গে 'ষড়যন্ত্রের' অভিযোগে বিবৃতি তদন্তকারীদের

শেষ আপডেট: 7 April 2024 19:52

দ্য ওয়াল ব্যুরো: শনিবার থেকে ভূপতিনগর কাণ্ড নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। একদিকে বিজেপির সঙ্গে এনআইএ-র 'ষড়যন্ত্রের' বিস্ফোরক অভিযোগ তুলেছে তৃণমূল। অন্যদিকে, জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির জনসভা থেকে এনআইএর ‘আক্রান্ত’ হওয়ার ঘটনা নিয়ে রাজ্যের শাসক দলকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী বলেন, ‘‘দেশের আইন এবং সংবিধানকে তছনছ করছে তৃণমূল।’’ তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারীও। আর এবার আইন মেনেই তদন্তে গিয়েছিলেন এনআইএ অফিসাররা, বিবৃতি দিয়ে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

বিজেপি-এনআইএ-র আঁতাত নিয়ে সরগরম শাসক-বিরোধী শিবির। রবিবার দিনভর বিজেপির সঙ্গে 'ষড়যন্ত্রের' অভিযোগের চর্চার পর বিকেল এনিয়ে সরব হয় কেন্দ্রীয় এজেন্সি। এনআইএ-র তরফে জানানো হয়, 'আইন মেনেই তদন্তে গিয়েছিলেন অফিসাররা, তাদের ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে। কোনও রকম প্ররোচনা দেওয়া হয়নি।"

তদন্তকারীরা জানিয়েছেন, আদালতের নির্দেশে ভূপতিনগরের বোমা বিস্ফোরণে তদন্তে নেমেছেন তাঁরা। শনিবার আইন মেনেই ভূপতিনগরে যান এনআইএ-র অফিসাররা। তাঁদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় জওয়ানরা। এই নিয়ে ভূপতিনগর থানাকেও জানানো হয়েছিল।

এনআইএ-র উপর হামলার ঘটনায় গ্রামবাসীদের 'উস্কানি'-র অভিযোগ তুলেছে তৃণমূল। কিন্তু সেই দাবি মানতে নারাজ তদন্তকারী সংস্থা। পাল্টা তাঁরা বিবৃতিতে জানিয়েছেন, এনআইএ-র ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। একইসঙ্গে যে দুজন তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে তাঁদেরকে আগেই নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা আসেনি। ফলে আদালতের নির্দেশ অনুযায়ীই তল্লাশিতে যায় এনআইএ। 

ইতিমধ্যে এনআইএ-র উপর হামলার ঘটনায় খোঁজ নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কীভাবে কেন্দ্রীয় এজেন্সির উপর হামলা হল, গোটা ঘটনা জানতে চেয়ে শনিবার সন্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানায় ফোন আসে। কোন গ্রামে ঠিক কী ঘটেছে এবং এদিনের সার্বিক ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানার কাছে জানতে চেয়েছে অমিত শাহের মন্ত্রক। 


```