
প্রতীকী ছবি
শেষ আপডেট: 15 November 2024 14:59
দ্য ওয়াল ব্যুরো: উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় অর্জুন সিং 'ঘনিষ্ঠ' বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে গুলি-বোমা ছোড়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। সেই ঘটনায় এনআইএ তদন্তভার হাতে নেয়। শুক্রবার তাঁরা প্রথম কাউকে গ্রেফতার করল। মহেশতলা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার দিন রবি সিংহ এবং প্রিয়াঙ্কু পাণ্ডে এই দুই নেতা জখম হয়েছিলেন। অর্জুন সিংয়ের দাবি ছিল, চালকের কপাল ঘেঁষে গুলি বেরিয়েছিল। নাহলে তিনিও গুরুতর জখম হতে পারতেন, মৃত্যুও হতে পারত। ঘটনার দিন গাড়ি নিয়ে কাঁকিনাড়ার দিকে যাচ্ছিলেন প্রিয়াংঙ্কু পাণ্ডে। চালকের ঠিক পাশের আসনেই বসেছিলেন তিনি। পিছনের সিটে ছিলেন রবি সিং। মাঝরাস্তায় অন্য একটি গাড়ির জন্য তাঁদের গাড়ি দাঁড়ালে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা কয়েকজন যুবকের মধ্যে থেকে একজন তাঁদের লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ ওঠে।
পুলিশ তদন্ত করার সময়ে একাধিকজনকে গ্রেফতার করেছিল এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে। এবার এনআইএ দায়িত্ব নিয়ে প্রথম কাউকে গ্রেফতার করল। জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম পাল্টা অর্জুনকে কটাক্ষ করে বলেছিলেন, ‘অর্জুন নিজে গুলি ছুড়েছে, আর ওঁর দলবল এই বোমাবাজি করেছে।' তবে অর্জুনের দাবি ছিল, ১০০ শতাংশ খুনের পরিকল্পনা করা হয়েছিল।