Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'আইও কি ভাবছেন, হাইকোর্ট কিছু করতে পারবে না'? দাঁড়িভিট মামলায় এনআইএ-কে ভর্ৎসনা আদালতের

২০১৮ সালের ২০ সেপ্টেম্বর উত্তর দিনাজপুরের দাড়িভিট স্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।

'আইও কি ভাবছেন, হাইকোর্ট কিছু করতে পারবে না'? দাঁড়িভিট মামলায় এনআইএ-কে ভর্ৎসনা আদালতের

ফাইল ছবি।

শেষ আপডেট: 9 June 2025 20:24

দ্য ওয়াল ব্যুরো: দাঁড়িভিটে (Darivit Case) দুই স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনায় এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ভর্ৎসনার মুখ পড়ল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)।

সোমবার বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চে ওঠে মামলাটি। তিনি এনআইএ-র আধিকারিককে তীব্র ভর্ৎসনা করে বলেন, "আইও কি ভাবছেন হাইকোর্ট কিছু করতে পারবে না?" আদালতের ভর্ৎসনার মুখে পড়ে এদিন এনআইএ-র তরফে রিপোর্ট পেশের জন্য আরও তিন সপ্তাহ সময় চেয়ে নেওয়া হয়। 


এরপরই বিচারপতি স্পষ্টাস্পষ্টি জানিয়ে দেন, আগামী ৯ জুলাই মামলার পরবর্তী শুনানি হবে। ওই দিনের মধ্যে এনআইএ তদন্ত সংক্রান্ত রিপোর্ট পেশ না করলে তদন্তকারী অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। 

২০১৮ সালের ২০ সেপ্টেম্বর উত্তর দিনাজপুরের দাড়িভিট স্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে এসেছিল পুলিশ। অভিযোগ, সেই সময় পুলিশের গুলিতে স্কুলের দুই প্রাক্তন ছাত্র তাপস বর্মন ও রাজেশ সরকারের মৃত্যু হয়। যদিও পুলিশ গুলি চালানোর কথা অস্বীকার করে। এই ঘটনায় প্রথমে সিবিআই তদন্তের দাবি উঠেছিল। তবে হাইকোর্ট শেষমেষ এনআইএ তদন্তের নির্দেশ দেয়।

দাড়িভিটের ঘটনায় সিআইডি তদন্ত চলাকালীন কলকাতা হাইকোর্ট তদন্তকারী অফিসারদের ওপর ক্ষোভ প্রকাশ করেছিল। ওই ঘটনার তদন্ত শেষ করতে সিআইডির চার বছর কেন সময় লাগল, সেই প্রশ্ন তুলেছিল আদালত। একই সঙ্গে, সিআইডি-র দেওয়া রিপোর্ট নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিল হাইকোর্ট। কারণ তাঁদের রিপোর্টে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য ছিল না বলেই অভিযোগ ওঠে। তাছাড়া সিআইডি কিছু তথ্য এনআইএ-র হাতে তুলে দেয়নি বলেও জানা যায়। ২০১৮ সালের সেই ঘটনার পর এখন কেটে গেছে ৭ বছর। এখন দেখার আদালতের হুঁশিয়ারির পর জাতীয় তদন্তকারী সংস্থা সময়ের মধ্যে রিপোর্ট পেশ করতে পারে কিনা। বা কী রিপোর্ট পেশ করে।
 


```