Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

কালিয়াচক-কাণ্ডে এনআইএ-র ‘অ্যাকশন’! কলকাতায় আইজি সোনিয়া সিং, সঙ্গে ২৪ জন অফিসারের টিম

কালিয়াচককে (Kaliachak NIA Investigation)  ঘিরে তদন্তে নতুন গতি। এবার সরাসরি ময়দানে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। শুক্রবার পরিস্থিতি খতিয়ে দেখতে কলকাতায় পৌঁছন এনআইএ-র আইজি সোনিয়া সিং (NIA IG Sonia Singh)। একইসঙ্গে, তদন্তের সূত্র ধরে উত্তরবঙ্গেও বড়সড় পদক্ষেপ—বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে এক আইনজীবীকে।

কালিয়াচক-কাণ্ডে এনআইএ-র ‘অ্যাকশন’! কলকাতায় আইজি সোনিয়া সিং, সঙ্গে ২৪ জন অফিসারের টিম

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 3 April 2026 13:06

দ্য ওয়াল ব্যুরো: কালিয়াচককে (Kaliachak NIA Investigation)  ঘিরে তদন্তে নতুন গতি। এবার সরাসরি ময়দানে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। শুক্রবার পরিস্থিতি খতিয়ে দেখতে কলকাতায় পৌঁছন এনআইএ-র আইজি সোনিয়া সিং (NIA IG Sonia Singh)। একইসঙ্গে, তদন্তের সূত্র ধরে উত্তরবঙ্গেও বড়সড় পদক্ষেপ—বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে এক আইনজীবীকে।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টই কড়া নির্দেশে জানিয়ে দিয়েছিল যে কালিয়াচক কাণ্ডের তদন্ত সিবিআই বা এনআইএ-কে দিয়ে করাতে হবে। তার পর নির্বাচন কমিশন ঠিক করেছে, তদন্ত করবে এনআইএ। সেই মোতাবেক শুক্রবার বেলা গড়ানোর আগেই কলকাতায় এসে পৌঁছন এনআইএ-র দুঁদে অফিসার আইজি সোনিয়া সিং। শুধু তাই নয়, ডিআইজি-র নেতৃত্বে প্রায় দুই ডজনের একটি বিশেষ দল ইতিমধ্যেই মালদার মোথাবাড়ির দিকে রওনা দিয়েছে। তাঁদের মূল কাজ—ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা, এবং ঘটনাপ্রবাহের খুঁটিনাটি জোড়া লাগানো।

অন্যদিকে, তদন্তের সমান্তরালে চলছিল পুলিশের তল্লাশি অভিযান। শুক্রবার সকালে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে CID West Bengal এবং স্থানীয় থানার যৌথ উদ্যোগে বাগডোগরা বিমানবন্দরে অভিযান চালানো হয়। সেখান থেকেই ধরা পড়েন মোফাক্কেরুল ইসলাম নামে এক আইনজীবী। তদন্তকারী সংস্থার দাবি, এই ঘটনার সঙ্গে তাঁর যোগসূত্র গুরুত্বপূর্ণ। ধৃতকে মালদায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে।

কালিয়াচকের ঘটনাকে ঘিরে শুরু থেকেই কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। একদিকে এনআইএ-র উচ্চপদস্থ আধিকারিকের সরাসরি তদারকি, অন্যদিকে পুলিশের হাতে গুরুত্বপূর্ণ অভিযুক্তের গ্রেপ্তার—সব মিলিয়ে তদন্ত এখন ক্রমেই তীব্র হচ্ছে। রাজ্য ও কেন্দ্র—দুই পক্ষই দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের মুখোমুখি করতে চাইছে।

বিশেষ করে নির্বাচনের আগে এমন ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে, তা নিয়েও বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে প্রশাসনিক স্তরে।


```