Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

ভূপতিনগরে আধিকারিকদের উপর হামলায় হাইকোর্টের দ্বারস্থ এনআইএ, বুধবার শুনানি

বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। 

ভূপতিনগরে আধিকারিকদের উপর হামলায় হাইকোর্টের দ্বারস্থ এনআইএ, বুধবার শুনানি

শেষ আপডেট: 9 April 2024 15:27

দ্য ওয়াল ব্যুরো: ভূপতিনগরে এনআইএ-র উপর হামলার ঘটনায় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল। ভূপতিনগরে গিয়ে তাদের আধিকারিকেরা 'আক্রান্ত' হয়েছেন, মঙ্গলবার রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এনআইএ। আগামীকাল বুধবার সকাল ১১ টায় বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলার শুনানি হবে। সব পক্ষকে মামলার কপি পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি। 

ভূপতিনগরে দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করার পর এনআইএ-কে হামলার শিকার হতে হয়েছে। তদন্তকারীদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। ভূপতিনগর থানায় এফআইআর দায়ের করলেও কোন ব্যবস্থা নেয়নি পুলিশ। উল্টে তাদের আধিকারিকদের বিরুদ্ধেই শ্লীলতাহানির মামলা দায়ের করা হয়েছে, এই প্রেক্ষাপটে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

গত শনিবার থেকে ভূপতিনগর কাণ্ড নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। রবিবার থেকে শুরু হয়েছে একের পর এক রাজনৈতিক চাপানউতর। বিজেপির সঙ্গে এনআইএ-র 'ষড়যন্ত্রের' বিস্ফোরক অভিযোগ তুলেছে তৃণমূল। এদিন সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এসপি ধনরাম সিং-এর বাড়ির ঠিকানা তুলে ধরে জানান, সেখানে গত ২৬ মার্চ সন্ধ্যায় সাড়ে ৬ টায় গিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। আর সেখানেই বাংলার কোন তৃণমূল নেতাদের বাড়িতে এনআইএ হানা দেবে তার তালিকা দেওয়া হয় বলে দাবি কুণালের। শুধু তাই নয়, একটি সাদা প্যাকেটও এনআইয়ের ওই অফিসারকে দেন বিজেপি নেতা। সেই প্যাকেটে টাকা ছিল কি না তা পুলিশের কাছে তদন্তের দাবি জানিয়েছে তৃণমূলের মুখপাত্র। যদিও তৃণমূলের সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন জিতেন্দ্র। 

অন্যদিকে, এনআইএ বিবৃতি দিয়ে জানিয়েছে, আইন মেনেই তদন্তে গিয়েছিলেন তাদের অফিসাররা। তদন্তকারীরা জানিয়েছেন, আদালতের নির্দেশে ভূপতিনগরের বোমা বিস্ফোরণে তদন্তে নেমেছেন তাঁরা। শনিবার আইন মেনেই ভূপতিনগরে যান এনআইএ-র অফিসাররা। তাঁদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় জওয়ানরা। এই নিয়ে ভূপতিনগর থানাকেও জানানো হয়েছিল। এবার ভূপতিনগরের ঘটনায় জল গড়াল আদালত পর্যন্ত। হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এনআইএ। 


```