Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

মুখ্যসচিব ও ডিজিকে নোটিস পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন, সন্দেশখালি নিয়ে ৪ সপ্তাহে জবাব তলব

এবার সন্দেশখালি যাবে জাতীয় মানবাধিকার কমিশনও। সন্দেশখালিকাণ্ডে স্বতঃপ্রণোদিত ভাবে তৎপরতা দেখাচ্ছে তাঁরা।

মুখ্যসচিব ও ডিজিকে নোটিস পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন, সন্দেশখালি নিয়ে ৪ সপ্তাহে জবাব তলব

শেষ আপডেট: 21 February 2024 21:32

দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালির ঘটনা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। এর আগে জাতীয় মহিলা কমিশন থেকে শুরু করে, তফসিলি কমিশন ঘটনাস্থল পরিদর্শনে গেছে। এবার সন্দেশখালি যাবে জাতীয় মানবাধিকার কমিশনও। সন্দেশখালিকাণ্ডে স্বতঃপ্রণোদিত ভাবে তৎপরতা দেখাচ্ছে তাঁরা। এই বিষয়ে ইতিমধ্যে রাজ্যের মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিক এবং ডিজি রাজীব কুমারকে নোটিস পাঠিয়েছে কমিশন। 

মহিলা নির্যাতন থেকে শুরু করে একাধিক অভিযোগ আসছে সন্দেশখালি থেকে। তার জন্য প্রশাসন কী পদক্ষেপ করছে তা জানতে চেয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। আগামী চার সপ্তাহের মধ্যে রাজ্যের মুখ্যসচিব এবং ডিজির থেকে রিপোর্ট চেয়েছে তাঁরা। পাশাপাশি, সেখানে যাবে কমিশনের প্রতিনিধি দলও। তাঁদের তরফে জানান হয়েছে, সংবাদমাধ্যম থেকে সন্দেশখালি নিয়ে ভূরিভূরি অভিযোগের কথা তাঁরা জানতে পারছে। কিন্তু সেইভাবে কোনও পদক্ষেপ করা হচ্ছে কিনা, সেটা নিয়ে নিশ্চিত হতে পারছে না। তাই ঘটনাস্থলে পরিদর্শন করা প্রয়োজন। 

সন্দেশখালি থেকে সাংবাদিককে গ্রেফতার করার ঘটনা নিয়েও সরব হয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। তাঁদের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, সন্দেশখালিতে খবর সংগ্রহ করতে যাওয়া এক সাংবাদিককে গ্রেফতার করার ঘটনা মানবাধিকার লঙ্ঘন করে। সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ হয়েছে। এই প্রেক্ষিতেও রাজ্য পুলিশের থেকে রিপোর্ট চেয়েছে তাঁরা। ডিজিপির কাছ থেকে আগামী দু সপ্তাহের মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে।  সেই সঙ্গেই কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ডিআইজি যেন এক সপ্তাহের মধ্যে তাঁদের ব্যাপারটি সম্পর্কে জানান। 

জাতীয় মহিলা ও তফসিলি কমিশন সন্দেশখালি ঘুরে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল করেছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক পারদও চড়ছে ক্ষণে ক্ষণে। তৃণমূল বলছে, সন্দেশখালি নিয়ে বিজেপি অপপ্রচার করছে, বাংলাকে অপমান করছে। যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কমছে না। সদ্য সেখানে গেছিলেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসও। তিনিও যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছিলেন। 


```